পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলার সোয়াত মোটরওয়ের টানেল নম্বর ৩-এর কাছে একটি ট্রাক উল্টে গিয়ে প্রাণহানির এই ঘটনা ঘটে। দেশটির রেসকিউ সার্ভিস ১১২২ জানিয়েছে, এই দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।রেসকিউ ১১২২-এর মুখপাত্র শাফিকা গুল এক বিবৃতিতে জানান, নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরাও রয়েছেন। নিহত পরিবারটি সোয়াতের বাহরাইন তহসিলের গাবরাল এলাকার বাসিন্দা ছিল এবং তারা পাঞ্জাবের উদ্দেশে রওনা দিয়েছিল। পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই রেসকিউ টিম ও মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের বাটখেলা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। মুখপাত্র শাফিকা গুল নিশ্চিত করেন, ‘দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের সোয়াতে স্থানান্তর করা হয়েছে।’উল্লেখ্য, বেপরোয়া গতি, ক্লান্ত চালক, গাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব, দুর্বল সড়ক অবস্থা ও ট্রাফিক আইন প্রয়োগের দুর্বলতার কারণে পাকিস্তানের মহাসড়কগুলোতে নিয়মিত দুর্ঘটনা ঘটে থাকে। গত মাসেও খাইবার পাখতুনখাওয়ার দেরা ইসমাইল খানে ব্রেকফেল হয়ে একটি ট্রাক দুর্ঘটনার শিকার হলে অন্তত ১১ জন নিহত ও তিনজন আহত হয়েছিলেন।এর আগে গত ১১ সেপ্টেম্বর মানসেহরায় একটি জিপ খাদে পড়ে দুই নারী নিহত ও চারজন আহত হন এবং তার দুদিন আগে হারিপুরে একই পরিবারের পাঁচ সদস্য সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘প্রধানমন্ত্রীর ১০ বছর মেয়াদের পক্ষেই অধিকাংশ দল’
পত্রিকা: ‘প্রধানমন্ত্রীর ১০ বছর মেয়াদের পক্ষেই অধিকাংশ দল’

সোমবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ইরান ইসরায়েল সংঘাত, যুক্তরাষ্ট্রের ইরানে হামলা এবং এ নিয়ে বৈশ্বিক অস্থিরতার খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে Read more

হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের
হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

বিসিবি নির্বাচনে প্রার্থী হচ্ছেন নান্নু
বিসিবি নির্বাচনে প্রার্থী হচ্ছেন নান্নু

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদীন Read more

হান্নান মাসউদের দ্বিতীয় বিয়ে এটি, জানালেন জাওয়াদ নির্ঝর
হান্নান মাসউদের দ্বিতীয় বিয়ে এটি, জানালেন জাওয়াদ নির্ঝর

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে আংটি বদল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য Read more

খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার সকাল Read more

ইতালিতে পানিতে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু
ইতালিতে পানিতে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু

ইউরোপের দেশ ইতালিতে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে লেকের পানিতে ডুবে ১২ বছর বয়সী বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন