টাঙ্গাইলের বাসাইল উপজেলার খাটরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা ও দোকান লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।বুধবার রাতে ফুলকি ইউনিয়নের খাটরা পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি থমথমে থাকায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সেনাবাহিনীর একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছে।ভুক্তভোগী সোহরাব, তার স্ত্রী হেলেনা ও স্থানীয়রা জানান, উপজেলার খাটরা পূর্বপাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে সোহরাব আলীর সাথে প্রতিবেশী দেলোয়ার হোসেনের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার (১৫ অক্টোবর) সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী কাউলজানি এলাকার তার মেয়ের জামাই খলিলকে খবর দেন। এক পর্যায়ে দেলোয়ার তার মেয়ের জামাই খলিল ও কাশেমসহ ১৫/১৬ জন লোক সন্ধ্যায় লাঠিসোটা নিয়ে সোহরাবের বসতবাড়িতে হামলা ও দোকানে লুটপাট করে।হামলাকারীরা সোহরাবের বসতবাড়ির মনোহারি দোকানের চাল, ডাল, তেল, নগদ টাকাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।প্রকৃত ঘটনাটিকে আড়াল করতে হামলাকারী কাশেম তার স্ত্রী রোজিনা বেগমকে দিয়ে বাসাইল থানায় হামলার শিকার সোহরাবসহ ৬ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করান। অপরদিকে, হামলার শিকার সোহরাব বৃহস্পতিবার সকালে ৫ জনকে অভিযুক্ত করে বাসাইল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি বলেন, ঘটনা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাশাপাশি বিষয়টি ফুলকি ইউনিয়নের চেয়ারম্যানসহ থানার ওসিকে অবগত করেছি। তবে, দেলোয়াররা এলাকায় মামলাবাজ হিসেবে পরিচিত।এ ব্যাপারে হামলাকারী দেলোয়ার বলেন, বাড়ির সীমানা নিয়ে সোহরাবদের সাথে আমাদের বিরোধ রয়েছে। তবে, তারাও আমাদের বসতবাড়িতে হামলা করেছে।এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন মুঠোফোনে বলেন, বিষয়টি অবগত আছি। এ ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দিয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে ওলামালীগ সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ!
আমতলীতে ওলামালীগ সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ!

আমতলী উপজেলা ওলামালীগ সভাপতি ও উত্তর কালামপুর (কালিবাড়ী) নুরানী বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আলাউদ্দিন সিকদারের বিরুদ্ধে ভুয়া নিয়োগ Read more

কাঁচা রাস্তার জন্য যে গ্রামে ছেলে-মেয়ের বিয়ে দিতে চায় না কেউ!
কাঁচা রাস্তার জন্য যে গ্রামে ছেলে-মেয়ের বিয়ে দিতে চায় না কেউ!

নাটোরের লালপুর উপজেলার অবহেলিত ইউনিয়ন হিসেবে পরিচিত কদিমচিলানের দাঁইড়পাড়া হাইওয়ে রোড থেকে ধলা শেখচিলান পর্যন্ত কাঁচা রাস্তা যেন আজও সভ্যতার Read more

১২০০ বস্তা চাল নিয়ে গুজব ছড়ানো হয়েছে: আসিফ মাহমুদ
১২০০ বস্তা চাল নিয়ে গুজব ছড়ানো হয়েছে: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়িতে ১২০০ বস্তা চাল পাওয়া Read more

জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত
জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত

জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদ-উজ্জামানের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীর ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় দায়ের Read more

জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার
জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন