সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীতে অবৈধভাবে বিপুল পরিমাণ বালু উত্তোলনের ঘটনায় পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যাদুকাটা নদী রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির (পিএসসি)। সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে ব্যস্ত বিজিবি জানিয়েছে, অতিরিক্ত দায়িত্ব হিসেবে অবৈধ বালু উত্তোলন বন্ধে এককভাবে কাজ করায় সীমান্ত নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। বুধবার (১৫ অক্টোবর) সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষা বিজিবির প্রধান দায়িত্ব হলেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে সর্বোচ্চ চেষ্টা করছে। সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী ও কুচক্রি মহল ইজারা বহির্ভূত খাস জমি থেকে বালু উত্তোলনের পরিকল্পনা নিয়ে একযোগে প্রায় ১৫০০ থেকে ২০০০ নৌকা ও ১৫ থেকে ২০ হাজার শ্রমিক দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। বিশেষ করে গভীর রাতে এসব কার্যক্রম বেড়ে যাওয়ায় বিজিবি ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত থাকে না।বিজিবি জানায়, যাদুকাটা নদীর পাড় ভাঙন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ভবিষ্যতে লাউরগড় বিওপি ও আশপাশের গ্রামগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হলেও, অবৈধ বালু উত্তোলনকারীদের বিপুল সংখ্যা ও সরঞ্জামের তুলনায় বিজিবির জনবল ও নৌযান খুবই সীমিত।লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, ‘লাউরগড় সীমান্ত এলাকা অত্যন্ত স্পর্শকাতর। সীমান্ত দিয়ে অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালান ঠেকাতে বিজিবি নিয়মিত টহল দিচ্ছে। অথচ বালু উত্তোলন ঠেকাতে বিজিবির সদস্যদের ক্রমাগত ব্যস্ত থাকতে হচ্ছে, এতে সীমান্ত সুরক্ষা ঝুঁকির মুখে পড়ছে।’এমন পরিস্থিতিতে বিজিবি জেলা প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে কয়েকটি প্রস্তাব জানিয়েছে। এর মধ্যে রয়েছে – বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি স্থায়ী পোস্ট স্থাপন, নিয়মিত টাস্কফোর্স অভিযান, ইজারাকৃত এলাকায় মজবুত খুঁটি ও পতাকা স্থাপন এবং নৌ-পুলিশের সার্বক্ষণিক টহল তৎপরতা এছাড়া,ইজারাদারদের অনিয়ম প্রমাণিত হলে ইজারা বাতিল করারও প্রস্তাব দিয়েছে বিজিবি।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের প্রাকৃতিক সম্পদ ও জনপ্রিয় পর্যটন স্পট শিমুলবাগান, বারেকটিলা এবং যাদুকাটা নদী রক্ষায় প্রশাসন, স্থানীয় জনগণ ও গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা এখন অত্যন্ত প্রয়োজন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে: আইজিপি
পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে: আইজিপি

রাইফেলের মতো যেসব অস্ত্রের গুলিতে মানুষ মারা যেতে পারে সেগুলো ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল Read more

পুঠিয়া ও দুর্গাপুরে হায়নার মতো প্রাণীর আক্রমণে ৫ জন আহত, জনমনে আতঙ্ক
পুঠিয়া ও দুর্গাপুরে হায়নার মতো প্রাণীর আক্রমণে ৫ জন আহত, জনমনে আতঙ্ক

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর গ্রামে গতকাল (৩১ জুলাই) ভোররাতে হায়নার মতো দেখতে এক হিংস্র প্রাণীর আক্রমণে চারজন আহত Read more

সিংড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিংড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া পৌর এলাকার নিংগইন বালু মহলের পাশে রাস্তার ধারে পড়ে থাকা এক ৬৩ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Read more

রাজবাড়ীতে ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
রাজবাড়ীতে ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মূল্যের গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে রাজবাড়ীর কালুখালীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাথে Read more

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নে ২২ দফা নীতিমালা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নে ২২ দফা নীতিমালা

ওসি হিসেবে পদায়নের জন্য ২২ দফা নীতিমালা তৈরি করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, কোনো কর্মকর্তা একবার ওসি হিসেবে দায়িত্ব পালন Read more

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন ওয়াসিম আকরাম
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন ওয়াসিম আকরাম

এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন