রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর গ্রামে গতকাল (৩১ জুলাই) ভোররাতে হায়নার মতো দেখতে এক হিংস্র প্রাণীর আক্রমণে চারজন আহত হয়েছেন। একই ধরনের হামলায় পাশের দুর্গাপুর উপজেলাতেও একজন আহত হন। তবে এ ঘটনায় কেউ বলছেন প্রাণীটি হায়েনা, কেউ বলছেন শেয়াল, আবার কেউবা বলছেন কুকুর হতে পারে। এতে আতঙ্কে রয়েছে দুই উপজেলার কয়েকটি গ্রামের হাজারো মানুষ।আহতদের মধ্যে শিবপুর গ্রামের আব্দুল খালেক, মমিনুল (ভ্যানচালক), রশিদ ও ইমরান রয়েছেন। দুর্গাপুর উপজেলার আহত ব্যক্তি হলেন মুসা। আহতরা বর্তমানে রাজশাহী আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ভুক্তভোগী আব্দুল খালেক জানান, গতকাল ভোররাতে ঘুম ভেঙে দেখি হঠাৎ হায়নার মতো একটি প্রাণী আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। কামড় ও আঁচড় দেয়। আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে, তখন প্রাণীটি পালিয়ে যায়।তিনি আরও জানান, ইতোমধ্যে শিবপুরে বেশ কয়েকটি অনুরূপ হামলার ঘটনা ঘটেছে।এলাকাবাসী ইসমাইল হোসেন বলেন, ‘এই ঘটনার পর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছে হায়নার মতো প্রাণী আক্রমণ করছে, যদিও আমি এখনো নিজের চোখে দেখিনি।’পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ‘এই এলাকায় হায়নার অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। তবে কখনো কখনো পাগলা শিয়াল এই ধরনের আচরণ করে থাকে। রাতে বা দিনে, সুযোগ পেলেই মানুষ বা প্রাণীর ওপর ঝাঁপিয়ে পড়ে। আমাদের প্রাথমিক ধারণা, এটি কোনো পাগল হয়ে যাওয়া শিয়ালের আক্রমণ হতে পারে।’শিবপুর হাট ও আশপাশের গ্রামগুলোতে এমন ঘটনা আগেও একাধিকবার ঘটেছে বলে স্থানীয়রা জানান। আতঙ্কের কারণে অনেকেই রাতের বেলা বাইরে বের হচ্ছেন না।প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ধরনের হিংস্র প্রাণী ধরা পড়ার খবর পাওয়া যায়নি। তবে গ্রামে রাতের বেলা সতর্ক থেকে চলাফেরা করতে এবং প্রশাসনের সহায়তায় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় দু-পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় দু-পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

সামাজিক আধিপত্য, জমি বিরোধ এবং মাদকের কুপ্রভাব এই ত্রিমুখী উত্তেজনায় ভয়াবহ রূপ নিলো ব্রাহ্মণবাড়িয়ার নাটাই উত্তর ইউনিয়নের এক পুরনো গোষ্ঠীগত Read more

দেশের বাইরেও শাকিব খানের প্রতিদ্বন্দ্বী সিয়াম আহমেদ
দেশের বাইরেও শাকিব খানের প্রতিদ্বন্দ্বী সিয়াম আহমেদ

ঈদুল ফিতরে মুক্তির পর থেকে দেশের সিনেমা হলে রমরমা ব্যবসা করছে শাকিব খান অভিনীত সিনেমা 'বরবাদ'। ইতিমধ্যে এটি অন্তর্জাতিক অঙ্গনেও Read more

ভারতে সেনাবাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ, নিহত ৮
ভারতে সেনাবাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ, নিহত ৮

ভারতের ঝাড়খণ্ডে দেশটির সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৮ মাওবাদী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী নিহত হয়েছে।সোমবার (২১ এপ্রিল) সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে Read more

ধামইরহাট সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশ ইন বিএসএফের
ধামইরহাট সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশ ইন বিএসএফের

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য (বিএসএফ)।বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর রাতে Read more

চন্দনাইশে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ভেঙে গেল সেতু
চন্দনাইশে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ভেঙে গেল সেতু

চট্টগ্রামের চন্দনাইশের পাহাড় ও খাল বেষ্টিত দূর্গম ধোপাছড়ি ইউনিয়নের ১০০ মিটার দীর্ঘ ও ৭ ফুট প্রস্থের কাঠের সেতুটি।বৃহস্পতিবার (২২ মে) Read more

বানিয়াচংয়ে যুবক নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি
বানিয়াচংয়ে যুবক নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

বিগঞ্জের বানিয়াচংয়ে রিয়াজুর রহমান রিয়াজ (২৬) নামের এক রাজমিস্ত্রি যুবক নিখোঁজ হয়েছেন। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন