পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মূল্যের গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে রাজবাড়ীর কালুখালীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাথে মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মেহেরপুর জেলা সদরের শোলমারী গ্রামের আব্দুল বারীর ছেলে মো. তোফাজ্জল (৪৫) এবং দিঘীরপাড় গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে মো. রিজন (২১)।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ২টা ১৫ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার কালুখালী থানার বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় সংলগ্ন ভাবীর হোটেলের সামনে অভিযান পরিচালনা করে। রাজবাড়ী-কুষ্টিয়া হাইওয়ে রাস্তার চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস থেকে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মূল্যমানের ১৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। মাইক্রোবাসটি জব্দ করা হয়।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের কালুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাভাবিক হয়নি মেট্রোরেল চলাচল, চলছে মেরামতের কাজ
স্বাভাবিক হয়নি মেট্রোরেল চলাচল, চলছে মেরামতের কাজ

রাজধানীর ফার্মগেট এলাকায় রবিবার (২৬ অক্টোবর) মেট্রোরেল লাইনে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটে। এখনও মেরামতের কাজ করছে ঢাকা Read more

যশোরে ‘টাক মিলন’ আটক
যশোরে ‘টাক মিলন’ আটক

যশোরে হত্যাসহ ১৪ মামলার আসামি জাহিদ হোসেন মিলন ওরফে ‘টাক মিলন’ আটক হয়েছেন। শুক্রবার ১৯ ডিসেম্বর) গভীর রাতে ঢাকার রামপুরা Read more

এবার পশুর চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা
এবার পশুর চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা

বিগত বছরগুলোর তুলনায় এবার পশুর চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রবিবার (৮ জুন) পুরান ঢাকার Read more

জয়পুরহাটে যৌন নিপীড়নের দায়ে ইউপি কর্মকর্তা কারাগারে
জয়পুরহাটে যৌন নিপীড়নের দায়ে ইউপি কর্মকর্তা কারাগারে

জয়পুরহাটে এক নারী পরিবার কল্যাণ সহকারীকে যৌন নিপীড়নের দায়ে ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।বুধবার (২০ আগস্ট) দুপুরে Read more

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও মাদকসহ ৩ জন গ্রেফতার
মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও মাদকসহ ৩ জন গ্রেফতার

মুন্সিগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।মঙ্গলবার Read more

নেশার টাকা জোগাতে কোলের সন্তানকে বিক্রি, বাবা আটক
নেশার টাকা জোগাতে কোলের সন্তানকে বিক্রি, বাবা আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা যোগাতে ৩ মাসের কোলের কন্যা সন্তান বিক্রির অভিযোগে বাবা মিরাজ উদ্দীন (৩০) কে আটক করেছে লোহাগাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন