হিন্দি ভাষা নিষিদ্ধ করার লক্ষ্যে একটি বিল আনতে যাচ্ছে ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে বিলটি উপস্থাপন করবেন বলে জানা গেছে।প্রস্তাবিত আইনে রাজ্যজুড়ে হিন্দি ভাষায় লেখা হোর্ডিং এবং হিন্দি সিনেমা প্রদর্শন নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস জানায়, এর আগে চলতি বছরের শুরুতে তামিলনাড়ু সরকার সরকারি বাজেটের প্রতীক হিসেবে ভারতীয় মুদ্রা চিহ্ন ‘₹’-এর পরিবর্তে তামিল অক্ষর ‘ரூ’ (রু) ব্যবহার করে নতুন লোগো চালু করেছিল।বাজেট ঘোষণার আগেই এই পদক্ষেপ আলোচনায় আসে, যখন রাজ্য সরকার আঞ্চলিক ভাষার গুরুত্ব এবং সরকারি নথিপত্রে স্থানীয় ভাষার ব্যবহার বাড়ানোর বিষয়ে অবস্থান নেয়।স্টালিনের নেতৃত্বাধীন দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) অভিযোগ করেছে, কেন্দ্রীয় সরকার দেশের স্থানীয় ভাষাগুলোর ওপর হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী স্টালিন বলেছেন, তামিলদের ওপর জোরপূর্বক হিন্দি চাপিয়ে দেওয়া তাদের আত্মসম্মানের ওপর আঘাত।তিনি আরও জানান, বিজেপি তিন ভাষানীতির আড়ালে প্রথমে হিন্দি, পরে সংস্কৃত চাপিয়ে দিতে চায়। তার মতে, রাজ্যের দুই ভাষার নীতি—তামিল ও ইংরেজি—শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাটচাষ প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ গাংনীর কৃষকরা
পাটচাষ প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ গাংনীর কৃষকরা

মেহেরপুরের গাংনীতে পাট চাষের প্রশিক্ষণ পাচ্ছেন না প্রকৃত চাষিরা। যারা প্রশিক্ষণ পাচ্ছেন, তাদের অনেকেই কৃষক নয়। অভিযোগ উঠেছে, সাজানো কৃষক Read more

বার বার মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, এ পর্যন্ত আটক হয়নি কেউ
বার বার মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, এ পর্যন্ত আটক হয়নি কেউ

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে Read more

গাজীপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার
গাজীপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে ইয়াবাসহ নাসিমা বেগম (৪৫) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড ব্যাটালিয়ন র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী Read more

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামান
চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামান

আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) Read more

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় জরুরি ৪ নির্দেশনা
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় জরুরি ৪ নির্দেশনা

আগামী ৮ মে শুরু হতে যাচ্ছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা; চলবে ১৯ মে পর্যন্ত। সরকারি প্রথম শ্রেণির চাকরির প্রবেশদ্বার বলে Read more

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া সম্পন্ন
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া সম্পন্ন

যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সম্পন্ন করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। মহড়াটি আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং উভয় দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন