দিনাজপুরের হিলিতে ইউপি সদস্য হারুনুর রশিদ হত্যা মামলার প্রধান আসামি মামুনুর রশিদকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টায় ঝিনাইদহ জেলার মাগুরা উপজেলার নতুন বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি গ্রেফতার করা হয়।আটককৃত আসামি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাওনা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।তিনি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে গত ০৮ জুলাই ২০২৫ ইং তারিখ সকাল সাড়ে ৮টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার তুলশীগঙ্গা নদীর ধারে ইউপি সদস্য হারুনুর রশিদকে জনৈক রহমতের আবাদী জমির পার্শ্বে গাছ তলার নিচে ডেকে নিয়ে অতর্কিতভাবে মারধর করে গুরুতর জখম করে এবং হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে বিষ প্রয়োগ করে। পরবর্তীতে স্থানীয় জনগণের মাধ্যমে তার পরিবার চিকিৎসার জন্য ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত ইউপি সদস্যকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিএমএইচ বগুড়ায় প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্য হারুনুর রশিদ মৃত্যুবরণ করেন। ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা বাদী হয়ে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং ১১/১৪১।আরও জানান, ইউপি সদস্যকে হত্যার বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, দিনাজপুর এবং র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ এর যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্বিতীয় রাউন্ডেও জয়হীন আবাহনী-মোহামেডান
দ্বিতীয় রাউন্ডেও জয়হীন আবাহনী-মোহামেডান

বাংলাদেশ ফুটবল লিগে দ্বিতীয় রাউন্ডেও জয় পেল না আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরেছে আবাহনী, Read more

মাদারীপুরে চোর সন্দেহে গণপিটুনি, একজনের চোখ উপড়ে ফেলার চেষ্টা
মাদারীপুরে চোর সন্দেহে গণপিটুনি, একজনের চোখ উপড়ে ফেলার চেষ্টা

মাদারীপুরে চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় একজনের দু’চোখ তুলে ফেলার চেষ্টা করা Read more

জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল
জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলকে Read more

দেশ এখনো জুলুম মুক্ত হয়নি: উপাধ্যক্ষ আব্দুর রব
দেশ এখনো জুলুম মুক্ত হয়নি: উপাধ্যক্ষ আব্দুর রব

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ  আব্দুর রব বলেছেন,  বাংলাদেশে জামায়াতে ইসলামী সকল গণতান্ত্রিক আন্দোলনে মুখ্য ভুমিকা পালন করে Read more

পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে অগ্রসর হতে হবে, যাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন