চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে নতুন কলা অনুষদ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এলইডি স্ক্রিন বন্ধ থাকা ও ভোট কারচুপির অভিযোগ কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে নতুন কলা অনুষদের সামনে উত্তেজনা দেখা দেয়। ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেন, একাধিক কেন্দ্রে এলইডি স্ক্রিন বন্ধ করে ভোট প্রক্রিয়ায় কারচুপি করা হচ্ছে। একইসঙ্গে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তারা।অন্যদিকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা দাবি করেন, কেউ কেউ ইচ্ছাকৃতভাবে নির্বাচনের পরিবেশ অস্থির করার চেষ্টা করছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে পুলিশ সদস্য এবং সাংবাদিকদের সাথে ছাত্রদল নেতাকর্মীদের বাগবিতণ্ডায় লিপ্ত হতে দেখা গেছে।এ ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।চাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে পাঁচটি অনুষদ ও ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে। মোট ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষেধাজ্ঞা অমান্য করে ফোটানো হচ্ছে আতশবাজি-পটকা
নিষেধাজ্ঞা অমান্য করে ফোটানো হচ্ছে আতশবাজি-পটকা

নিষেধাজ্ঞা অমান্য করে খ্রিষ্টীয় নববর্ষের রাতে রাজধানীর আকাশে আতশবাজি, পটকা ফোটানো হচ্ছে এবং ফানুস ওড়ানো হচ্ছে। রাত ১২টা বাজতেই বিকট Read more

ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ ২০২৫-২০২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনার ভাঙ্গুড়ায় পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের Read more

কৃষি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
কৃষি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি ব্যাংক Read more

ডিসেম্বরের ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২৯ কোটি ডলার
ডিসেম্বরের ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২৯ কোটি ডলার

ডিসেম্বরের প্রথম ১০ দিনেই প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে নতুন গতি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে এসেছে Read more

পরবর্তী ক্লাব বিশ্বকাপ কবে, কোথায়?
পরবর্তী ক্লাব বিশ্বকাপ কবে, কোথায়?

পর্দা নেমেছে ৩২ দলের টুর্নামেন্ট ফিফা ক্লাব বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রে সফলভাবে অনুষ্ঠিত ২০২৫ সালের ঐতিহাসিক আসরের পর, এখন ফুটবল বিশ্বের নজর Read more

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে মামা-ভাগ্নেকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে মামা-ভাগ্নেকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মামা ও ভাগ্নে নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন