ভৈরবকে জেলার দাবিতে রেলপথে চলন্ত ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বুধবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার সময় ট্রেনটি ভৈরব ষ্টেশনে প্রবেশ করার মুহূর্তে সম্ভুপুর রেল গেইটে রেল লাইনে লাল কাপড় টানিয়ে দেয় বিক্ষোভকারী ছাত্র ও জনতা।জানা যায়, ১টা ২১ মিনিটের সময় নাছিরনাবাদ ট্রেনের চালক দেখতে পায় রেল লাইনের উপর লাল কাপড় টানিয়ে শতাধিক লোক ভীড় করছে। চালক তাৎক্ষণিক ট্রেনটি থামিয়ে দেন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ছাত্র জনতা তাদের দাবি তুলে ধরার পর ১৫ মিনিট বিলম্বে ছাত্র জনতা সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ট্রেনটি ছেড়ে দেয়। কিশোরগঞ্জ জেলা কে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার সিদ্ধান্তের পর থেকেই বিক্ষিপ্ত আন্দোলন হচ্ছে ভৈরব ও কিশোরগঞ্জে।ভৈরব ষ্টেশন মাস্টার আবু ইউছুফ এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রেনটি আটকানোর সময় আইনশৃঙ্খলাবাহিনীর লোকজনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। যাত্রী সাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে কয়েক মিনিটের মধ্যেই ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা করে। এ সময় ট্রেনের যাত্রী বা কোন রকম মালামালের ক্ষয়ক্ষতি হয়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত
এবার নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

নিজ নাগরিকদের ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে ভারত। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘পরিবর্তনশীল পরিস্থিতির’ Read more

গাজা যুদ্ধ বন্ধে মিসরে ফিলিস্তিনি গোষ্ঠী ও ইসরায়েলের আলোচনা শুরু
গাজা যুদ্ধ বন্ধে মিসরে ফিলিস্তিনি গোষ্ঠী ও ইসরায়েলের আলোচনা শুরু

গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসরের পর্যটননগরী শারম আল-শেইখে পৌঁছেছেন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে Read more

এনআইডি সংশোধনে ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ কর্মকর্তাদের
এনআইডি সংশোধনে ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ কর্মকর্তাদের

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় Read more

৪ হাজার কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’
৪ হাজার কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’

বলিউডে তৈরি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘রামায়ণ’। নিতেশ তিওয়ারির পরিচালনায় এই চলচিত্রে অভিনয়ে দেখা যাবে রণবীর কাপুর, সাই Read more

মোংলায় নদীর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মোংলায় নদীর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মোংলার ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড় থেকে অজ্ঞাত এক ভাসমান নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়দের Read more

রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে আটক ১১
রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে আটক ১১

রাজধানীর সায়েদাবাদ ওয়াসা পাম্প সংলগ্ন বস্তি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং নগদ ১৮ লাখ টাকা জব্দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন