গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসরের পর্যটননগরী শারম আল-শেইখে পৌঁছেছেন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে এই আলোচনায় অংশ নিতে সোমবার উভয়পক্ষের প্রতিনিধিরা পৌঁছেছেন। মিসরের রাজধানী কায়রোর বিমানবন্দরের একটি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য কায়রো পৌঁছেছে হামাস ও ইসরায়েলি প্রতিনিধি দল।মধ্যস্থতাকারী হিসেবে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে এই আলোচনা শুরু হয়েছে। সেখানে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বন্দি ও জিম্মি বিনিময় এবং যুদ্ধবিরতির পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।মিসরের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন আল-কাহেরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধ বন্ধের জন্য মিসরে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আলোচকরা বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনাকে ভিত্তি হিসেবে ধরে একটি চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা করছেন।গাজা শান্তি আলোচনায় অংশ নেওয়া ফিলিস্তিনি ও মিসরীয় কর্মকর্তারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, আলোচনার প্রধান লক্ষ্য মাঠ পর্যায়ে উপযুক্ত পরিস্থিতি তৈরি করা; যাতে বন্দি ও জিম্মি বিনিময় চুক্তি সম্ভব হয়।চুক্তিতে পৌঁছালে গাজায় বন্দি ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এই জিম্মিদের বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।মিসর ও কাতারের কর্মকর্তারা বর্তমানে উভয় পক্ষের সঙ্গে পৃথক বৈঠক করছেন। চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ করা নিয়ে তাদের মাঝে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মিসরে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা শুরু হলেও গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। সূত্র: এএফপি, বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ পরিবারের ভাতাকে কেন্দ্র করে অনেক জটিলতা আছে: উপদেষ্টা শারমিন
শহীদ পরিবারের ভাতাকে কেন্দ্র করে অনেক জটিলতা আছে: উপদেষ্টা শারমিন

জুলাই অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে শহীদ হওয়া সুমাইয়ার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন Read more

বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২
বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

বরিশালের গৌরনদী উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। রবিবার Read more

বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে পিবিআইসহ পুলিশের একাধিক টিম মাঠে
বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে পিবিআইসহ পুলিশের একাধিক টিম মাঠে

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পিবিআই যশোরসহ পুলিশের একাধিক ইউনিট। Read more

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আবারও দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্বাচন কমিশন ও বোর্ড Read more

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৬ শিশুসহ অন্তত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন