নথি জালিয়াতি চক্রের হোতাসহ ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শা’বান।তিনি বলেন, গ্রেপ্তারদের বয়স ২৫ থেকে ৩১ বছর। ২ সপ্তাহের নজরদারির পর সোমবার রাজধানী কুয়ালালামপুরের জালান জেলাওয়াত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা গেছে, ৩ জনের মধ্যে ২ জনের কাছে নির্মাণ ও কৃষিখাতের অস্থায়ী কর্ম অনুমতি এবং আরেকজনের কাছে শিক্ষার্থী ভিসা ছিল। অভিযানে ২১টি বাংলাদেশি ও একটি মিয়ানমারের ভুয়া পাসপোর্ট, ২১টি নকল সিভি, ৪টি মোবাইল ফোন এবং একটি কম্পিউটার জব্দ করা হয়। চক্রটি গত ২ মাস ধরে সক্রিয় ছিল। ৩ জনের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী আরও তদন্ত চলছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মা, আমি যদি শহিদ হই, দাবি রাখবা না’ শহীদ রাসেলের শেষ কথা
‘মা, আমি যদি শহিদ হই, দাবি রাখবা না’ শহীদ রাসেলের শেষ কথা

আজ ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ রাসেল মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী। ঠিক এক বছর আগে—২০২৩ সালের ৫ আগস্ট, রাজধানীর যাত্রাবাড়ীতে Read more

গাজায় একদিনে নিহত ৮৬, প্রাণহানি ছাড়াল ৬২ হাজার ৭০০
গাজায় একদিনে নিহত ৮৬, প্রাণহানি ছাড়াল ৬২ হাজার ৭০০

রবিবার সন্ধ্যা থকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন কমপক্ষে ৮৬ জন Read more

চাঁদপুরে প্রকাশ্যে ইলিশ শিকার, প্রশাসন নির্বিকার
চাঁদপুরে প্রকাশ্যে ইলিশ শিকার, প্রশাসন নির্বিকার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের মধ্যে প্রকাশ্য দিবালোকেই চলছে ইলিশ শিকার। প্রশাসনের নিষেধাজ্ঞা Read more

আজ ঢাকার আকাশ মেঘলা, কমতে পারে দিনের তাপমাত্রা
আজ ঢাকার আকাশ মেঘলা, কমতে পারে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকার আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। সকালের দিকে আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও দিনের বেশিরভাগ সময় শুষ্ক Read more

পেট্রোল মজুদ করে চড়া দামে বিক্রি, ব্যবসায়ীর জেল-জরিমানা
পেট্রোল মজুদ করে চড়া দামে বিক্রি, ব্যবসায়ীর জেল-জরিমানা

দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক মুদি ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা Read more

টানা পাঁচদিনে সর্বনিম্ম তাপমাত্রা পঞ্চগড়ে, মিলছে সূর্যের দেখা
টানা পাঁচদিনে সর্বনিম্ম তাপমাত্রা পঞ্চগড়ে, মিলছে সূর্যের দেখা

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা কিছুটা কম। দিনের বেলায় রোদের উপস্থিতিতে স্বস্তি পাচ্ছেন সাধারণ মানুষ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন