চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের মধ্যে প্রকাশ্য দিবালোকেই চলছে ইলিশ শিকার। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিন নদীতে জাল ফেলছেন জেলেরা। নৌ-পুলিশ ফাঁড়ির একেবারে পাশেই এমন চিত্র দেখা গেলেও নেই কোনো দৃশ্যমান অভিযান বা ব্যবস্থা।এসব বিষয়ে স্থানীয় নৌ পুলিশ কর্মকর্তার খোঁজ করলে তাকে দু’দিনেও খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমানকে তার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘ফাড়ি ইনচার্জকে কেন খুঁজছেন? যা বলার আমাকে সরাসরি এসে বলুন।’এরপর সরাসরি সাক্ষাতকারে ইলিশ শিকার ও বিক্রির বিষয়ে প্রশ্ন করলে তিনি কেয়ারল্যাস ভঙ্গিতে বলেন, ‘লিখে দেন। যা দেখছেন, যা ইচ্ছা লিখে দেন।’এসব সম্পর্কে মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসও নির্বিকার দায়সারা বক্তব্য দেন।এর আগে গত ৩ অক্টোবর ষাটনালের বাবু বাজারে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ শীর্ষক এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে স্থানীয় এক জেলে সরাসরি অভিযোগ জানিয়ে বলেন, ‘চাঁদপুর থেকে গজারিয়া পর্যন্ত মেহেন্দী আর কারেন্ট জালেরই রাজত্ব। কারেন্ট আর মেহেন্দী জাল কঠোরভাবে নিষিদ্ধ না করলে এই অভিযান করে লাভ নেই।’তিনি আরও জানান, ‘চার পুলিশ ফাড়িকে ঘুষ দিয়ে দিয়া নদীতে চলতে হয় জেলেদের। নৌকাপ্রতি টাকা দেয়া থাকলেই আর সমস্যা হয় না। আর মাঝে মাঝে অভিযানের নামে ধইরা ধরে ১০ জনেরে ধইরা টাকা খাইয়া ২ জনেরে চালান দেয়। তারা (পুলিশ) আইসা বলে, স্কুলে ভর্তি হইতে। তাদের ভাষায় স্কুল আর আমাদের ভাষায় ফাড়ি। এতো স্কুলে ভর্তি হইতে হইতে আর ফিস দিতে দিতে আমাগো ঘরে চাউল থাকে না। আর যে চাউল দেয় এইসব দিয়া কি হয়? কিস্তির টেনশনে দিন কাটানো লাগে।’উল্লেখ্য, গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে চাঁদপুর জেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার নদী এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। এর মধ্যে মতলব উত্তরের ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার নদীতে এ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সব দলকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান ফখরুলের
সব দলকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান ফখরুলের

ছোটখাট সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব Read more

ফের ৩ দিনের লম্বা ছুটিতে চাকরিজীবীরা
ফের ৩ দিনের লম্বা ছুটিতে চাকরিজীবীরা

পবিত্র ঈদুল ফিতরের ছুটির রেশ কাটতে না কাটতেই আবারও ৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা। এতে মাত্র কয়েকদিনের ব্যবধানে দীর্ঘ ছুটি Read more

রাজশাহীর সেই প্রক্টর বহিষ্কার
রাজশাহীর সেই প্রক্টর বহিষ্কার

রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.জে.এম. নূর-ই-আলমকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।জানা যায়, Read more

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে হামলা, দোকান লুটপাট
টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে হামলা, দোকান লুটপাট

টাঙ্গাইলের বাসাইল উপজেলার খাটরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা ও দোকান লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় Read more

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষকদের হুমকি, আমরণ অনশনে শিক্ষার্থীরা
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষকদের হুমকি, আমরণ অনশনে শিক্ষার্থীরা

বহিরাগতদের দ্বারা ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে বোমা মেরে উড়িয়ে দেওয়ার এবং শিক্ষকদের হাত-পা ভেঙে গাছে ঝুলিয়ে রাখার হুমকির প্রতিবাদে কলেজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন