জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যই এই অনিশ্চয়তার মূল কারণ বলে জানা গেছে।এই পরিস্থিতিতে আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসেন।শুক্রবার (১৭ অক্টোবর) ৬টি সংস্কার কমিশনের ৮৪টি প্রস্তাবের ভিত্তিতে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের কথা রয়েছে। জানা গেছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে রাজনৈতিক দলগুলোর কাছে এর চূড়ান্ত খসড়া পাঠানো হলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনো ঐকমত্য গড়ে ওঠেনি। কমিশন এ বিষয়ে নিজস্ব সুপারিশ দেওয়ার কথা থাকলেও সেটি এখনও চূড়ান্ত হয়নি।সব রাজনৈতিক দল গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের ব্যাপারে নীতিগতভাবে একমত হলেও, ভোটের সময় ও পদ্ধতি নিয়ে মতবিরোধ রয়ে গেছে। কয়েকটি দল সনদে সইয়ের আগে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইছে।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, ‘সংবিধান আদেশ’ জারি না করা হলে তারা সনদে সই করবে না। দলটির দাবি, জুলাই ঘোষণাপত্রের সময় ছাড় দেওয়া হয়েছিল, এবার আর সে সুযোগ নেই। তারা সংবিধান সংস্কার ও নতুন আলোচনা চায়।এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। দলটির এক শীর্ষ নেতা জানিয়েছেন, খসড়া হাতে পেয়েছেন, যদি কোনো অসংগতির বিষয় থাকে তা জানানো হবে। একই সঙ্গে তিনি সনদ ঘিরে ‘বিভিন্ন পক্ষের অপতৎপরতার’ অভিযোগ করেছেন।বামপন্থী কয়েকটি দলও সনদে স্বাক্ষর না করার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে বিএনপি সনদের অঙ্গীকার অংশে নতুন একটি ধারা যুক্ত করার প্রস্তাব করেছিল, যা কমিশন গ্রহণ করেনি।উল্লেখ্য, ৩১ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার পর ৯ অক্টোবর পর্যন্ত বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা করে কমিশন। গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নে নীতিগত সম্মতি থাকলেও ভোটের সময়, কাঠামো ও প্রশ্নপত্র নিয়ে এখনো বিরোধ রয়ে গেছে। বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির অবস্থান একে অপরের থেকে আলাদা।ঐকমত্য কমিশনের একটি সূত্র জানিয়েছে, আজকের বৈঠকে দলগুলো সনদে সই করবে কি না, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। প্রয়োজনে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হবে। বৈঠকটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি নিউজ।কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই অনেক বিষয় স্পষ্ট হতে পারে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়ি এখন পাহাড়ি কাঁঠালে ভরপুর
খাগড়াছড়ি এখন পাহাড়ি কাঁঠালে ভরপুর

পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে মৌসুমি ফল কাঁঠালের ভরা মৌসুম যাচ্ছে এখন। চারদিকে এখন দেশীয় ফল কাঁঠালের সুমিষ্ট ঘ্রাণে  ম-ম করছে প্রতিটি Read more

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস
ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস

তীব্র তাপপ্রবাহে গ্রিস ও পশ্চিম বলকানজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিস ও আলবেনিয়ায় একাধিক গ্রাম ও বসতিগুলো থেকে লোকজনকে সরিয়ে Read more

মিয়ানমারের ভেতরে তাণ্ডব, আতঙ্কে রাত কাটাল উখিয়া-ঘুমধুমের মানুষ
মিয়ানমারের ভেতরে তাণ্ডব, আতঙ্কে রাত কাটাল উখিয়া-ঘুমধুমের মানুষ

মিয়ানমারের ভেতরে চলছে ভয়ংকর গুলিবিনিময়, আর তার প্রতিধ্বনি কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশের উখিয়া ও ঘুমধুম সীমান্ত। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাত ১১টার পর Read more

অষ্টগ্রাম হাওরে বাঁশের খুঁটিতে টাওয়ার স্থাপন: ৫৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
অষ্টগ্রাম হাওরে বাঁশের খুঁটিতে টাওয়ার স্থাপন: ৫৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে বাঁশের খুঁটিতে ৩৩ কেভি বিদ্যুতের টাওয়ার নির্মাণ হওয়ার পর ৫৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।বুধবার (১৭ Read more

মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি"এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। রবিবার Read more

আশুলিয়ায় জোড়া শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে সংবাদ সম্মেলন
আশুলিয়ায় জোড়া শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) কর্তৃপক্ষের অবহেলায় আশুলিয়ার জোড়া শিশু সুমাইয়া ও খাদিজার মৃত্যুর অভিযোগে এবং বিচার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন