ফরিদপুরের সদরপুর উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৭ জন জেলেকে আটক করে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে ৩ কেজি ইলিশ ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জালগুলো নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, মৎস্য বিভাগের কর্মচারী, পুলিশ ও আনসার সদস্যরা। সাজাপ্রাপ্তরা হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার বন্দর খোলা ইউনিয়নের নরুদ্দিন কান্দি গ্রামের ঠান্ডু ফরাজীর পুত্র হযরত ফরাজী (২২), সদরপুর উপজেলার জংগী কান্দার আলমগীর হাওলাদারের মামুন হাওলাদার (৩০), আঃ রহিম শেখের পুত্র মো. নর-ই-আলম (১৯), হালিম খানের পুত্র সালাম খান (২৭), কালামের পুত্র সাগর (২০), সাহেদ আলী বেপারীর পুত্র মো. ফারুক (৩৮), হারুন হাওলাদারের পুত্র ঠান্ডু (৩৯)।সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, ‘ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা অত্যন্ত দুঃখজনক। এতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেশার টাকা না পেয়ে শশুর বাড়িতে আগুন দিলেন জামাই
নেশার টাকা না পেয়ে শশুর বাড়িতে আগুন দিলেন জামাই

লালমনিরহাটের কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে শ্বশুর বাড়ির বসতঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বসতঘরের Read more

ঘেউ ঘেউ করার জন্য মাত্র ২০টা লোক পাইলো!
ঘেউ ঘেউ করার জন্য মাত্র ২০টা লোক পাইলো!

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থানকালে তার বিরুদ্ধে কিছু প্রবাসীর বিক্ষোভ সমাবেশ নিয়ে নতুন Read more

একদিনের ব্যবধানে সোনার দাম আবারও বাড়ল
একদিনের ব্যবধানে সোনার দাম আবারও বাড়ল

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এক দিনের ব্যবধানে দাম বাড়ানোর নতুন এ ঘোষণা Read more

পাবনার ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই
পাবনার ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই

পাবনার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই। শনিবার (২৫ অক্টোবর) সকাল ৬টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় Read more

পাকিস্তানে বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
পাকিস্তানে বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ১৮ জনরবিবার (২৭ জুলাই) Read more

বিচার বিভাগের স্বাধীনতায় অটল বিএনপি: সালাহউদ্দিন
বিচার বিভাগের স্বাধীনতায় অটল বিএনপি: সালাহউদ্দিন

বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে। সংবিধান অনুযায়ী বিচার বিভাগের প্রতিটি কার্যক্রম যেন আইনসম্মত ও সাংবিধানিক হয়, সে বিষয়ে সতর্ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন