ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কাদিরদী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থীর নাম শাহানুর ইসলাম বাবু (২২)। তিনি আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের ছাত্র ছিলেন। একই দুর্ঘটনায় তার বন্ধু আরিফ মোল্যা (২৩) গুরুতর আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা শাহানুর ও আরিফ মোটরসাইকেলযোগে আলফাডাঙ্গা থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাদিরদী কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। আঘাতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং দুই আরোহী গুরুতর আহত হন।স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শাহানুর ইসলাম বাবুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত আরিফ মোল্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে।বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে দুর্ঘটনাকবলিত বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহত শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’হঠাৎ প্রাণ হারানো তরুণ কলেজ ছাত্র শাহানুর ইসলাম বাবুর মৃত্যুতে তার গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠানে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী শাহানুরের আত্মার মাগফিরাত কামনা করেছেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে প্রসিকিউশন।আজ বৃহস্পতিবার (১৬ Read more

নাটোরে খালের জমিতে পুকুর খননের অভিযোগ, দখলমুক্তের দাবি
নাটোরে খালের জমিতে পুকুর খননের অভিযোগ, দখলমুক্তের দাবি

নাটোরের সিংড়ায় স্থানীয় এক বিএনপি নেতা কর্তৃক খাল দখল করে পুকুর খননের অভিযোগে কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ অক্টোবর) বিকেল Read more

আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন মনে করেন না সারজিস
আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন মনে করেন না সারজিস

দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখছেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার Read more

নোয়াখালীতে নতুন ট্রেন দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ
নোয়াখালীতে নতুন ট্রেন দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ

নতুন ট্রেনের অপেক্ষায় দীর্ঘদিনের প্রতীক্ষিত সময় কাটছে নোয়াখালী বাসীর। কিন্তু সেই প্রতীক্ষিত সময়ের শেষ হচ্ছে না। তাই দাবি আদায়ের আন্দোলনের Read more

আতঙ্কের আরেক নাম নাফ নদী
আতঙ্কের আরেক নাম নাফ নদী

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে এখন নীরবতা। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে আসে কান্নার শব্দ। যে নদী একসময় জীবিকার প্রতীক ছিল, আজ Read more

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস
নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস

উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। বুধবার (৭ জানুয়ারি) জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন