ফরিদপুরের আলফাডাঙ্গায় মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকার করায় কিবরিয়া শেখ (৪০) নামে এক নিরীহ ভ্যান চালককে চুরির অপবাদ দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আরাজীরুদ্র বানা গ্রামে।এ ঘটনায় প্রতিকার চেয়ে সোমবার (১৩ অক্টোবর) ভুক্তভোগী কিবরিয়া শেখ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর ভোরে ঘুম থেকে উঠে কিবরিয়া শেখ তার বসতঘরের খোলা বারান্দায় এক মণ পাট দেখতে পায়। ওইদিন সকাল ৬ টার দিকে একই এলাকার আলমগীর হোসেন এসে ওই পাটের মালিকানা দাবি করেন। এরপর একইদিন সকাল ১০টার দিকে আলমগীর হোসেন ওই পাট নিয়ে কিবরিয়া শেখকে সঙ্গে করে পার্শ্ববর্তী বেড়িরহাট বাজারে বিক্রি করেন। পাট বিক্রি শেষে আলমগীর হোসেন তার ওই পাট একই এলাকার তাহিদুল ইসলাম চুরি করেছে মর্মে কিবরিয়াকে মিথ্যা সাক্ষী দিতে বলেন। কিন্তু তিনি এই মিথ্যা সাক্ষী দিতে অসম্মতি প্রকাশ করেন। এরপর আলমগীর হোসেন ক্ষিপ্ত হয়ে কিবরিয়াকে পাট চুরির অপবাদ দিয়ে গত ১০ অক্টোবর গ্রামে এক সালিশ বৈঠক বসায়। কিন্তু সেই সালিশেও কিবরিয়াকে কোনোভাবেই দায়ী প্রমাণ করতে পারেনি। পরবর্তীতে আলমগীর হোসেন গ্রাম্য সালিশকে অমান্য করে পাট চুরির অপবাদ দিয়ে কিবরিয়ার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেন।এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেন বলেন, ‘আমি কোনো মিথ্যা অভিযোগ করিনি। আমার পাট চুরি হয়েছে। তাই আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘বিষয়টি নিয়ে উভয়পক্ষের পাল্টাপাল্টি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃদ্ধের চুল-দাড়ি কাটার ঘটনায় গ্রেপ্তার ১
বৃদ্ধের চুল-দাড়ি কাটার ঘটনায় গ্রেপ্তার ১

ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দকে (৭০) ধরে জোর করে চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল Read more

মেয়ের কফিনে বাবার চুমু, অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায়
মেয়ের কফিনে বাবার চুমু, অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায়

মেয়ে মেহেনাজ আফরি হুমায়রার বিদায় মেনে নিতে পারছেন না মা সুমি আক্তার। তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মাঝেমধ্যে চোখ খুলে চারিদিকে Read more

কাপ্তাই হ্রদে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার
কাপ্তাই হ্রদে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযানে নিখোঁজের প্রায় আড়াই Read more

খালেদা-হাসিনার প্রতিদ্বন্দ্বিতার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি
খালেদা-হাসিনার প্রতিদ্বন্দ্বিতার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি

খালেদা জিয়ার চার দশকের বেশি সময়ের রাজনৈতিক জীবনে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন শেখ হাসিনা। দীর্ঘদিন অসুস্থ থেকে খালেদা জিয়া বিদায় নিলেন Read more

ভালো খেলেনি আর্জেন্টিনা, স্বীকার করতেই হবে: স্কালোনি
ভালো খেলেনি আর্জেন্টিনা, স্বীকার করতেই হবে: স্কালোনি

বিশ্বকাপের আগে নিজেদের শেষবার ঝালিয়ে নেওয়ার শুরুতে হতাশ হতে হয়েছে আর্জেন্টিনাকে। ফিফা র‌্যাংকিংয়ের ১১২ ধাপ পিছিয়ে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে জয় Read more

আগামী নির্বাচনের ফলাফলে কেন ‘প্রভাবক’ হয়ে উঠতে পারেন সুইং ভোটাররা
আগামী নির্বাচনের ফলাফলে কেন ‘প্রভাবক’ হয়ে উঠতে পারেন সুইং ভোটাররা

একাধিক জরিপের কোনো কোনোটিতে দেখা গেছে, ভোটারদের একটা বড় অংশ এখনো আগামী নির্বাচনে কাকে ভোট দিবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন