উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এর কোনো কোনো ধাপে টাকাও খরচ করতে হয়। এখন থেকে জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে কারাগারে।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এমন তথ্য জানান আইন উপদেষ্টা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।তিনি বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি। একদম নিজেরা করেছি, কারও কোনো সহযোগিতা ছাড়া। কালকে অনলাইন জামিননামা (বেইল বন্ড) উদ্বোধন করবো। এই জামিননামাটা, একটা লোক জামিন পাওয়ার আদালত থেকে শুরু করে ছাড়া (মুক্তি) পাওয়া পর্যন্ত ১২টা প্রক্রিয়ায় যেতে হয়। কোনো কোনো ধাপে টাকা দিতে হয়। ১২টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি জেলখানায় পৌঁছে যাবে, যেখানে আসামি আছে। এটা সরকারের টাকা দিয়ে করেছি। কারও সহযোগিতা লাগেনি।তিনি আরও বলেন, আমাদের সরকারের অনেক টাকা, বিশ্বাস করেন অনেক টাকা। আমার প্রবাসীকল্যাণ ব্যাংকে ১৬শ’ কোটি টাকা আছে। আমাদের আইজিআর অফিসে (রেজিস্টার অফিস) ১৫শ’ কোটি টাকা আছে। এগুলো কেউ খেয়াল করে না। আমরা নিজের টাকা নিজে ব্যবহার করে অনেক ভালো কাজ করতে পারি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ
কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তদন্তের অংশ হিসেবে কমপক্ষে ১,৫০০ জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আল-জাজিরার Read more

স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর প্রেমিকের সঙ্গে বিয়ে
স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর প্রেমিকের সঙ্গে বিয়ে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ জুন) উপজেলার দক্ষিণ Read more

ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রোজা ইসলাম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার Read more

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপারের মৃত্যু
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপারের মৃত্যু

রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে গাড়িচাপায় শাহাবুল (২৪) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার Read more

মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা
মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে জলিল বেপারী (৪০) নামে এক ব্যক্তি গাছে উঠে আত্মহত্যার চেষ্টা Read more

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে প্রতিবন্ধী আবুল হোসেন
পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে প্রতিবন্ধী আবুল হোসেন

এক পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ময়মনসিংহের নান্দাইলের হতদরিদ্র প্রতিবন্ধী মো.আবুল হোসেন(৩৯)। আবুল হোসেন উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত হামেদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন