নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলামের অপসারণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজ, এমডিএম কার্যক্রম ও শিক্ষা উপকরণ ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। তার স্বেচ্ছাচারী আচরণে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি নিয়মিত স্কুলে আসেন না, শিক্ষার্থীদের দিয়ে সিগারেট আনিয়ে নেন, সিগারেট আনতে রাজি না হলে শিক্ষার্থীদের মারধর করেন বলেও অভিযোগ করা হয়েছে।বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, শিক্ষকদের অবমূল্যায়ন এবং সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকটির বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। তবুও কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি।অবিলম্বে দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষককে অপসারণ করে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, ‘আমি নিয়মিত স্কুলে আসি, কখনো বাচ্চাদের দিয়ে সিগারেট আনাই না, এগুলো বানোয়াট।’এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কাজও শুরু করে দিয়েছে। তদন্ত সাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘এমন কিছু ঘটনার কথা শুনেছি। শুনে ওই স্কুল পরিদর্শন করেছি। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসারের সাথে কথা হয়েছে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা’র বিরুদ্ধে
যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা’র বিরুদ্ধে

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছয় মাস বয়সী যমজ দুই শিশু লামিয়া ও সামিহাকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুদের বাবা Read more

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যুক্ত করার কৌশল
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যুক্ত করার কৌশল

মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন নতুন ফিচার যুক্ত করছে। ইনস্টাগ্রামের মতো স্ট্যাটাসে গান যুক্ত করার সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। টেক্সট, Read more

সোরোকা হাসপাতালে ইরানের হামলা অপরাধের সামিল: ইসরাইলি মন্ত্রী
সোরোকা হাসপাতালে ইরানের হামলা অপরাধের সামিল: ইসরাইলি মন্ত্রী

সোরোকা হাসপাতালে ইরানের হামলাকে "ইচ্ছাকৃত" ও "অপরাধ" হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী।শারেন হাসকেল এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেছেন, যেটি আঘাতপ্রাপ্ত Read more

সাবেক ডিএমপি কমিশনারের অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধার করল আদালত
সাবেক ডিএমপি কমিশনারের অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধার করল আদালত

ঘুষ-দুর্নীতিতে আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাক-ঢোল পিটিয়ে প্রায় একযুগ পর জমির Read more

উত্তর কোরিয়ায় নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোট পেলেন কিম জং উন
উত্তর কোরিয়ায় নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোট পেলেন কিম জং উন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আবারও প্রায় শতভাগ ভোট পেয়ে নির্বাচনে জয় পেয়েছেন। দেশটির সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন Read more

মাদারীপুরে সেতুর কাজ ধীরগতিতে, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাদারীপুরে সেতুর কাজ ধীরগতিতে, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাদারীপুরে কুমার নদের ওপর নির্মাণাধীন নয়াচর–চরমুগরীয়া সেতুটি এখন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন