মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন নতুন ফিচার যুক্ত করছে। ইনস্টাগ্রামের মতো স্ট্যাটাসে গান যুক্ত করার সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। টেক্সট, ইমেজ বা ভিডিও স্ট্যাটাসে এবার ১৫ সেকেন্ডের মিউজিক বা সংগীত যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।হোয়াটসঅ্যাপের আপডেট সেকশনে এই ফিচার রয়েছে। এখান থেকে ফিচার অন করে স্ট্যাটাসে মিউজিক যোগ করতে পারবেন ইউজাররা। ছবি শেয়ার করলে ১৫ সেকেন্ডের, আর ভিডিও শেয়ার করলে ৬০ সেকেন্ডের অডিও যোগ করা যাবে। ব্যবহারকারী তার পছন্দের শিল্পী বা অ্যালবাম থেকে মিউজিক বেছে নিতে পারবেন। স্ট্যাটাসে এই মিউজিক থাকবে ২৪ ঘণ্টা পর্যন্ত। হোয়াটসঅ্যাপ তাদের মিউজিক লাইব্রেরিতে লাখ লাখ গান রয়েছে। তবে এই নতুন ফিচার যোগ করলেও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এখনো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ নিজে ইউজারদের শেয়ার করা কন্টেন্ট দেখতে পাবে না।স্ট্যাটাসে মিউজিক যোগ করার পদ্ধতি জেনে নিন-*** প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।*** এবার অ্যাপের নিচে থাকা আপডেটস বাটনে ক্লিক করুন।*** সেখান থেকে অ্যাড স্ট্যাটাস নির্বাচন করুন।*** যে টেক্সট, ভয়েস, ছবি, বা ভিডিও যোগ করতে চান সেটি বেছে নিন। চাইলে ক্যামেরা অপশন ব্যবহার করে ছবি বা ভিডিওও ক্যাপচার করাও যাবে।*** মিডিয়া নির্বাচন করার পর, স্ক্রীনের উপরে থাকা মিউজিক আইকনে ক্লিক করতে হবে।*** এবার গান বেছে নেওয়ার পালা। ইউজার যে কোনও একটি গান বেছে নিতে পারবেন।*** পছন্দসই গান নির্বাচন করার পর, “ডান” অপশনে ক্লিক করুন।*** তারপর নিচের ডান দিকের সবুজ আইকনে ট্যাপ করলেই মিউজিক সহ স্ট্যাটাস আপলোড হয়ে যাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এই বিজয় আল্লাহর একান্ত দান, আমরা অহংকারী হবো না: শিবির সভাপতি
এই বিজয় আল্লাহর একান্ত দান, আমরা অহংকারী হবো না: শিবির সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের পরও বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির Read more

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ৬ সহযোগী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ৬ সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও এক ডজন মামলার আসামি সাহেব আলীর ঘনিষ্ঠ ৬ সহযোগীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় Read more

জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে সারাদেশে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে সারাদেশে বিক্ষোভের ঘোষণা জামায়াতের

পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে Read more

ছাত্রীদের যৌন হয়রানি; নওগাঁয় জামায়াত আমীর বহিষ্কার
ছাত্রীদের যৌন হয়রানি; নওগাঁয় জামায়াত আমীর বহিষ্কার

নওগাঁয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসা শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোনায়েম হোসাইনকে বহিষ্কার করেছে দল। একই সঙ্গে Read more

মাইলস্টোনের গেটে তালা, বাইরে উৎসুক জনতার ভিড়
মাইলস্টোনের গেটে তালা, বাইরে উৎসুক জনতার ভিড়

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটক আজ তালাবদ্ধ। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম, ক্যাম্পাসে নেই কোনো শিক্ষার্থীর Read more

এবার ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান মেদভেদেভ
এবার ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান মেদভেদেভ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান এবং বর্তমানে রাশিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন