কুমিল্লার মেঘনা উপজেলার রামপুর বাজার এলাকায় বিসমিল্লাহ স’মিলের দোতলা টিনশেড অফিস কক্ষকে ঘিরে দীর্ঘদিন ধরে চলছিল মাদক কারবার। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ জুলাই) দিনগত রাতে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ৮০ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৭০ হাজার ৭০০ টাকা।বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার উপপরিদর্শক (নিঃ) মো. সুদীপ্ত শাহীন। তিনি জানান, রাত ১০টার দিকে থানার মোবাইল টিম গোপন সূত্রে জানতে পারে, রামপুর বাজারসংলগ্ন ওই স’মিলের দোতলা অফিসে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা করছে। অফিসার ইনচার্জের নির্দেশে রাত ১০টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করা হয়।আটককৃতরা হলেন- রামপুর এলাকার মৃত সাফর আলী ওরফে ছাবের আলীর ছেলে আব্দুল মান্নান (৪৫), তার ছেলে রাহাদ ওরফে শ্যামল আবরার (২২), রমিজ উদ্দিনের ছেলে আরিফ মিয়া (৩৫) এবং আব্দুল করিমের ছেলে বাবুল মিয়া (৩০)। তল্লাশিতে আব্দুল মান্নানের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ও ৭০ হাজার ৭০০ টাকা, রাহাদের প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা এবং আরিফ মিয়ার হাতে থাকা একটি নীল পলিথিন ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।এসআই শাহীন আরও জানান, আব্দুল মান্নান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১টি ডাকাতি মামলাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে। আটক আরিফ মিয়ার বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা।অভিযানে পুলিশের এএসআই মামুন জিহাদী, স্থানীয় নাইটগার্ড বাবু ও মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে জব্দ আলামতের তালিকা তৈরি করে সাক্ষ্যগ্রহণের পর স্বাক্ষর নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মান্নান স্বীকার করেন, তিনি ও তার ছেলে এবং আরও দুই সহযোগী মিলে স্বল্প দামে ইয়াবা ও গাঁজা কিনে বেশি দামে বিক্রি করতেন। স’মিলের অফিসটিকে তারা মাদক কারবারের ঘাঁটি হিসেবে ব্যবহার করতেন।এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল সময়ের কণ্ঠস্বরকে বলেন, আটকদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১০(ক)/১৯(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার সাড়ে ১১টার দিকে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদকের উৎস ও পেছনের মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে গুণিজন সংবর্ধনা দিল ঢাকাস্থ বেনাপোল সমিতি
বেনাপোলে গুণিজন সংবর্ধনা দিল ঢাকাস্থ বেনাপোল সমিতি

যশোরের বেনাপোলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা পর্ষদের পাঁচ (৫) সভাপতিকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ বেনাপোল সমিতি।রবিবার (৮ জুন) বেনাপোল বাজারে Read more

আমীর হামজাকে কুষ্টিয়া-৩ আসনে এমপি প্রার্থী ঘোষণা জামায়াতের
আমীর হামজাকে কুষ্টিয়া-৩ আসনে এমপি প্রার্থী ঘোষণা জামায়াতের

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে।রোববার (২৫মে) বিকেলে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে Read more

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়ল
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়ল

সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া ক্ষমতা আরও ২ মাস বাড়িয়েছে সরকার। সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের Read more

ভোলায় অটোরিকশার চাপায় প্রাণ গেলো শিশুর
ভোলায় অটোরিকশার চাপায় প্রাণ গেলো শিশুর

ভোলায় অটোরিকশার চাপায় সাহাদ (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে Read more

এবার শাহজালাল বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন
এবার শাহজালাল বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন