কুড়িগ্রামের উলিপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রিদম বাবু (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমেরতল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিদম বাবু রংপুরের কোতোয়ালি সদরের ভোগিপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিদম বাবু এসএসসি পরীক্ষা শেষ করে কদমেরতল খালার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে তার খালাতো বোনসহ বাড়ির পাশে পুকুরের পানিতে গোসল করতে নামেন। গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। তার খালাতো বোনের ডাক চিৎকারে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার বৃত্তি পরীক্ষা দিতে পারবে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও
এবার বৃত্তি পরীক্ষা দিতে পারবে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও

শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই নয়, এবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। হাইকোর্টের দেয়া এক রায়ে এমনটাই Read more

চট্টগ্রাম-৪ আসনে বাদ পড়লেন ঘোষিত প্রার্থী, চূড়ান্ত লায়ন আসলাম
চট্টগ্রাম-৪ আসনে বাদ পড়লেন ঘোষিত প্রার্থী, চূড়ান্ত লায়ন আসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী পরিবর্তন Read more

ইরান থেকে এলপি গ্যাস কিনল ভারত
ইরান থেকে এলপি গ্যাস কিনল ভারত

তেহরানের তেল ও পরিশোধিত জ্বালানির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারের পর ভারত কয়েক বছরের মধ্যে তাদের প্রথম ইরানি এলপিজি Read more

গাজা দখলের জন্য ৬০ হাজার রিজার্ভ সৈন্য ডাকছে ইসরায়েল
গাজা দখলের জন্য ৬০ হাজার রিজার্ভ সৈন্য ডাকছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নে আগামী কয়েক সপ্তাহে অতিরিক্ত ৬০ হাজার রিজার্ভ সেনাকে ডাকবে ইসরায়েল। একই সময়, আরও Read more

নির্বাচন নিয়ে সরকারের নীরবতা জনগণের মধ্যে সন্দেহ ঘনীভূত হচ্ছে: রিজভী
নির্বাচন নিয়ে সরকারের নীরবতা জনগণের মধ্যে সন্দেহ ঘনীভূত হচ্ছে: রিজভী

নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মানুষ দ্রুত একটি গ্রহণযোগ্য Read more

বাংলা তোমাদের হবে না, এবার ওদের দিল্লি কেড়ে নেব: মমতা
বাংলা তোমাদের হবে না, এবার ওদের দিল্লি কেড়ে নেব: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং ভারতের নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে, রাজ্যটিতে ভোটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন