গত ৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের ফিলিস্তিনের ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ঢাবি শিক্ষার্থী সানি সরকারের ওপর নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীতের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।বুধবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র সানজিদুল ইসলাম শিহাব বলেন, গত ৭ এপ্রিল সানির ওপর হিজবুত তাহরীরের সমর্থকরা হামলা চালিয়ে আহত করেছে । সানি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পর্যন্ত সকল প্রকার আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে আসছে। তার ওপর নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের হামলার প্রতিবাদ জানাচ্ছি।তিনি বলেন, আমরা গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলায় যারা জড়িত ছিল তাদের ভিডিও, ছবি এবং প্রমাণসহকারে স্মারকলিপি দিয়েছি। আমরা দাবি জানিয়েছি যারা এর সাথে জড়িয়ে তাদেরকে দ্রত আইনের আওতায় আনতে হবে। প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করলে আমরা কঠর কর্মসূচিতে যাবো।একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী নাবিলা তালুকদার বলেন, গত ৭ এপ্রিল সানি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীতের কালো পতাকা নামাতে বললে মব সৃষ্টি করে তাকে মারধর করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনও মবের কথাই বলছে। সে যদি মারা যেত তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর কী জবাব দিত? আমরা সানির ওপর এ ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাচ্ছি এবং নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের কার্যক্রম ক্যাম্পাসসহ সারাদেশে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। কাজী খবিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মব সৃষ্টির মাধ্যমে সানি সরকারের ওপর হামলা চালিয়েছে। পরবর্তিতে আমরা দেখেছি একটি বেসরকারি টেলিভিশন হলুদ সাংবাদিকতার মাধ্যমে হেডলাইন করেছে সানি ইসরায়েলের পক্ষে স্লোগান দিয়েছে তাই তাকে মারধর করা হয়েছে। আমরা সংবাদ মাধ্যমদের আহ্বান জানাই আপনারা নিরপেক্ষতার জায়গা থেকে সঠিক সংবাদ প্রচার করুন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারা বাংলাদেশ থেকে হিজবুত তাহরীরের সকল কার্যক্রম নিষিদ্ধ চাই।ওই কর্মসূচিতে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় শিক্ষার্থীরা ” সানির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই”, “ওয়ান টু থ্রী ফোর, হিজবুত তাহরীর নো মোর”, ” হিজবুত তাহরীরের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।উল্লেখ্য, গত ৭ এপ্রিল রাজু ভাস্কর্যের ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কর্মসূচিতে নিষিদ্ধ হিজবুত তাহরীরের ব্যানার নামাতে বলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সানি সরকারের ওপর হামলার ঘটনা ঘট। এতে সানি সরকারসহ বেশ কয়েকজন ঢাবি শিক্ষার্থী আহত হয়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরনদীতে আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
গৌরনদীতে আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“সত্যের পক্ষে কলম ধরো, ন্যায়ের পথে আলো জ্বালো” এ শ্লোগান নিয়ে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা Read more

রামুতে বাস–নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২
রামুতে বাস–নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু স্বপ্নতরী পার্ক এলাকার কাছে যাত্রীবাহী বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন Read more

টানা বর্ষণে বেনাপোল কাস্টমস হাউজে জলাবদ্ধতা
টানা বর্ষণে বেনাপোল কাস্টমস হাউজে জলাবদ্ধতা

বেনাপোল কাস্টমস হাউস এলাকা ভারি বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে। টানা কয়েক দিনের বর্ষণে বেনাপোল কাস্টম হাউসের আশপাশে পানি জমে স্থবির Read more

গৃহকর্মীকে ধর্ষণের দায়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন
গৃহকর্মীকে ধর্ষণের দায়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নাকে ধর্ষণের দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার তাকে দোষী সাব্যস্ত Read more

আজ ০১ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০১ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

দেশের ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতাবলে ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে এই নিয়োগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন