নড়াইলের লোহাগড়া উপজেলায় লোহাগড়া ইউনিয়নের কালনা-কামঠানা এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। নিহত যুবকের নাম রিয়াজুল ইসলাম (৩০)। রবিবার (১২ অক্টোবর) বিকাল ৫ টার দিকে রেললাইনের পাশে মরদেহটি পাওয়া যায়। তিনি উপজেলার মুচড়া উত্তরপাড়া গ্রামের ফজলুল হক মোল্যার ছোট ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে  লোহাগড়া এলাকার কালনা-কামঠানা এলাকায় এক যুবককে রেললাইনে বসে থাকতে দেখেন স্থানীয়রা। এর কিছু সময় পর বেনাপোল থেকে ঢাকাগামী ট্রেন সেখান দিয়ে চলে যায়। এরপর রেললাইনের পাশে ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয় লোকজন লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। খবর পেয়ে এদিন রাতে রিয়াজুল এর বড় ভাই রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহর পরিচয় শনাক্ত করেন। তবে তিনি আত্নহত্যা করেছেন নাকি এটি নিছক দুর্ঘটনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) অজিৎ কুমার রায় বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাটি রেলওয়ের জায়াগাতে হওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি
প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপসহ ১৮ জনের Read more

যুক্তরাষ্ট্রে ‘গুরুতর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ
যুক্তরাষ্ট্রে ‘গুরুতর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

যুক্তরাষ্ট্রে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করে তাদের নাম, পরিচয় ও অভিযোগ প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড Read more

মিরপুরে ৬ তলা ভবনে আগুন
মিরপুরে ৬ তলা ভবনে আগুন

রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় গ্যারেজে আগুন লেগেছে। শনিবার (২২ জুন) রাতে সাড়ে ১১টার দিকে এ ঘটনা Read more

ব্রাজিলের সহকারী কোচের পদ ছাড়লেন আনচেলত্তি
ব্রাজিলের সহকারী কোচের পদ ছাড়লেন আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ডাক আউটের দায়িত্ব দিয়েছে ব্রাজিল। আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আনচেলত্তির Read more

আমায় টাকায় চুলকায়, তাই টাকা দিয়া লোক আইনা বসায়
আমায় টাকায় চুলকায়, তাই টাকা দিয়া লোক আইনা বসায়

মেহেরপুরের গাংনীতে কৃষি অফিসারদের তুষ্ট করে নিজেদের পক্ষে সাফাই গাওয়ানোর অভিযোগ উঠেছে মাসুদ সিড নামক একটি কোম্পানির বিরুদ্ধে। এসম্পর্কে জানতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন