নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা সভা-সমাবেশের কোথাও কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে কুমিল্লার সঙ্গে আঞ্চলিক দাঙ্গায় না জড়াতে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই বিপ্লবী ছাত্র-জনতা।রোববার (১২ অক্টোবর) বিকালে নোয়াখালী প্রেস ক্লাবের সহিদ উদ্দিন ইস্কান্দার কচি মিলনায়তনে জুলাই বিপ্লবী ছাত্র-জনতা, নোয়াখালীর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত।এ সময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর সাবেক আহ্বায়ক আরিফুল ইসলাম, মুখ্য সংগঠক ফরহাদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তুষার, কাউছার, রুবেল, আপ বাংলাদেশের প্রতিনিধি হেলাল ও এনসিপি সংগঠক ইয়াসিন আরাফাত প্রমুখ।বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে আমরা নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি। সর্বশেষ গতকাল শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর নোয়াখালী অঞ্চলকে নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ-সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচি শেষে আমাদের লোকজন বাসযোগে নোয়াখালী ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে তাদের গাড়ি থামিয়ে হেনস্থা করে কুমিল্লার কিছু বিপথগামী যুবক। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক শাস্তি দাবি করছি।বক্তারা আরো বলেন, চলমান বিভাগ বাস্তবায়নের দাবির আন্দোলনে পতিত স্বৈরাচারের দোসররা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে কুমিল্লার সঙ্গে নোয়াখালীবাসীর আঞ্চলিক দাঙ্গা সৃষ্টির সুযোগ খুঁজছে। কুমিল্লার লোকজন নোয়াখালীবাসীর ওপর হামলা করে দেশবাসীর কাছে ঘৃণিত হয়েছেন। আমরা বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষকে অনুরোধ করবো, কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আপনারা আঞ্চলিক দাঙ্গায় জড়াবেন না। আমরা আমাদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করবো।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি দিল ইরান
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি দিল ইরান

মার্কিন সামরিক বাহিনী যদি ইরানের অবকাঠামোতে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে ‘অচল’ করে দেবে তেহরান। একই সঙ্গে আরব উপসাগরে থাকা মার্কিন Read more

সেনা কর্মকর্তাদের আদালতে হাজিরের সিদ্ধান্তকে স্বাগত জানাল অ্যামনেস্টি
সেনা কর্মকর্তাদের আদালতে হাজিরের সিদ্ধান্তকে স্বাগত জানাল অ্যামনেস্টি

বিগত সরকারের আমলে হত্যা, গুম-নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি করতে সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে আদালতে হাজির করার বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত Read more

ক্যান্সার রোগে আক্রান্ত মিনুর পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ক্যান্সার রোগে আক্রান্ত মিনুর পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

চট্টগ্রামের লোহাগাড়ায় ক্যান্সার রোগে আক্রান্ত মিনু আকতারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত

ফুটবল খেলা কেন্দ্র করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের Read more

ইসরাইলয়ে ক্ষেপণাস্ত্র হামলা মধ্য দিয়ে যুদ্ধে যোগ দিল হুথি
ইসরাইলয়ে ক্ষেপণাস্ত্র হামলা মধ্য দিয়ে যুদ্ধে যোগ দিল হুথি

অবশেষে ইরান যুদ্ধে যোগ দিলো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। আজ শনিবার (২৮ মার্চ) সকালে দক্ষিণ ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র Read more

‘সাগরের বুকে নতুন সন্দ্বীপ’
‘সাগরের বুকে নতুন সন্দ্বীপ’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় বিলীন হওয়া ৫২১ বর্গকিলোমিটার এলাকা ফের যুক্ত হচ্ছে সন্দ্বীপের মানচিত্রে; বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এখনো পাঁচটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন