২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিয়ে শঙ্কার মেঘ জমেছে বাংলাদেশের ওপর। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশম স্থানে থাকা মেহেদী হাসান মিরাজের দলকে পড়তে হতে পারে কঠিন চ্যালেঞ্জের মুখে। কারণ, স্বাগতিক দেশ বাদে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলই কেবল বিশ্বকাপে খেলবে সরাসরি।আইসিসি জানিয়েছে, ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাঙ্কিং অনুযায়ী দল নির্বাচন করা হবে। সেখানে এখনই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে সেই পথকে আরও কঠিন করেছে টাইগাররা।এবারের বিশ্বকাপে অংশ নেবে ১৪ দল। যার মধ্যে স্বাগতিকদের সঙ্গে ৮টি দল খেলবে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বাকি ৫টি দলকে পেরোতে হবে বাছাইপর্বের কঠিন ধাপ।বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশম। ইংল্যান্ড (৮৮) ও ওয়েস্ট ইন্ডিজ (৮০) রয়েছে উপরে। শেষ ওয়ানডেতে আফগানদের হারালেও অবস্থানে কোনো পরিবর্তন হবে না।বিশ্লেষকদের মতে, র‍্যাঙ্কিংয়ের এই চাপ সামাল দিতে হলে সামনে প্রতিটি সিরিজই জিততে হবে বড় ব্যবধানে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেলে কিছুটা উন্নতি হতে পারে। তা না হলে বিশ্বকাপের আগে টাইগারদের পাড়ি জমাতে হবে বাছাইপর্বে।টাইগারদের সামনে এখন একটাই লক্ষ্য—র‍্যাঙ্কিংয়ে উন্নতি। তা না হলে চেনা প্রতিপক্ষ নয়, বাছাইপর্বে খেলতে হতে পারে আইসিসির সহযোগী দলের বিপক্ষে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাস্তা বন্ধ করে চলাচল করা জিএমপির সেই কমিশনারকে প্রত্যাহার
রাস্তা বন্ধ করে চলাচল করা জিএমপির সেই কমিশনারকে প্রত্যাহার

সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার Read more

অপ্রয়োজনীয় চুরি শুধুই স্বভাব, না কি মানসিক রোগ
অপ্রয়োজনীয় চুরি শুধুই স্বভাব, না কি মানসিক রোগ

মানুষ সাধারণত অভাবের তাড়নায় কিংবা কোনো বিশেষ উদ্দেশ্যে চুরি করে। কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের কোনো অভাব নেই, চুরি Read more

দাম্পত্য কলহের জের ধরে স্বামীর বিষপানে আত্মহত্যা
দাম্পত্য কলহের জের ধরে স্বামীর বিষপানে আত্মহত্যা

দাম্পত্য কলহের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে দুই সন্তানের জনক মোস্তফা সরদার (৪২) বিষপান করে আত্মহত্যা Read more

ট্রাম্পের বক্তব্য শেষে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান
ট্রাম্পের বক্তব্য শেষে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

গত এক মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে ইরানের সামরিক সক্ষমতাকে চূর্ণ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ভাটাটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালতের Read more

ঠাকুরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছাত্র জনতার ওপর হামলা ঘটনাসহ একাধিক মামলায় আসামি ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন