সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক আদেশে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। আদেশে তাকে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে সদর দপ্তরে যোগ দিতে বলা হয়েছে।সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক সভায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থাপিত একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।ড. নাজমুল করিম খান পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে পদোন্নতি না দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তবে সরকারের পতনের পর পুনরায় আবেদন করে চাকরিতে ফিরে আসেন এবং ডিআইজি পদে পদোন্নতি পান। পরে তাকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অভিজ্ঞতা ছাড়াই জনবল নিয়োগ দেবে ইসলামী ব্যাংক
অভিজ্ঞতা ছাড়াই জনবল নিয়োগ দেবে ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ‘ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। Read more

ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ১৮ মার্চ ( বুধবার) রাত পৌনে ১০টার দিকে এই Read more

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সর্ববৃহৎ বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে Read more

শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামের চাঞ্চল্যকর ৮ বছরের শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত আসামিদের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।বুধবার (১৪ মে) উপজেলার Read more

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধানের ইমেইল হ্যাক করল ইরানি হ্যাকাররা
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধানের ইমেইল হ্যাক করল ইরানি হ্যাকাররা

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান কাস প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করেছেন ইরানি হ্যাকাররা। এরপর সেখান থেকে নেওয়া বিভিন্ন ছবি Read more

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৮৬ লাখ টাকা টোল আদায়
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৮৬ লাখ টাকা টোল আদায়

পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে নাড়ির টানে ছুটছে মানুষ। তাই সড়ক-মহাসড়কে যান চলাচলও বেড়েছে। আসন্ন ঈদুল আজহা ঘিরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন