পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভূক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।ঘোষিত নতুন কর্মসূচি অনুসারে, আগামী ১৪ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন এবং আগামী ১৫ অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন করবে দলটি।রবিবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে ঘোষিত ৫ দফা দাবির ভিত্তিতে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।৫ দফা দাবিগুলো হলো-১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভূক্ত করে গণভোট করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।নতুন কর্মসূচি ঘোষণার বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত ৫ দফা দাবির পরিপ্রেক্ষিতে গত ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে গণসংযোগ কর্মসূচি, ১০ অক্টোবর ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচি সফল করায় আমি দেশবাসীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এসব কর্মসূচিতে জনগণের সর্বাত্মক অংশগ্রহণ প্রমাণ করেছে, জামায়াতের এসব দাবির প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের ৫ দফা দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না। তিনি আরও বলেন, সরকার এখন পর্যন্ত উল্লিখিত দাবিগুলো মেনে না নেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিম্নোক্ত তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে।ঘোষিত নতুন কর্মসূচিআগামী ১৪ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে মানববন্ধন। ১৫ অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন।তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে ১৪ অক্টোবর যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। যাত্রাবাড়ী মোড়, মৎস্য ভবন ও গাবতলী পয়েন্টের মানববন্ধনে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।তিনি বলেন, আমি ঢাকাবাসীসহ সারাদেশের জনগণ এবং জামায়াতের সব জনশক্তিকে উপরোক্ত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানাচ্ছি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত, আহত ১২
নোয়াখালীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত, আহত ১২

নোয়াখালীর সোনাইমুড়ীতে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে বেপরোয়া গতির একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের Read more

রাজশাহীতে ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীতে ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫ এর রাজশাহীর Read more

রংপুরে কাশবনে গলাকাটা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার
রংপুরে কাশবনে গলাকাটা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর জলুবর এলাকায় একটি কাশবনে গলাকাটা অবস্থায় এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়রা জানান, Read more

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান জানাল ফ্রান্সসহ পশ্চিমা ১৫ দেশ
ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান জানাল ফ্রান্সসহ পশ্চিমা ১৫ দেশ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্সসহ অন্তত ১৫টি পশ্চিমা দেশ। নিউইয়র্কে বিশ্বের ১৫টি Read more

দেওয়ানগঞ্জে ৫ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জে ৫ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ছাড়পত্রবিহীন ও অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইটভাটার মালিকদের কাছ থেকে মোট ১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন