কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বালিয়াড়ি দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।অভিযানে জেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব, ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের যৌথ টিম অংশ নেয়। বালিয়াড়ি দখলমুক্ত করতে ব্যবহার করা হয় একটি এক্সকাভেটরও।এর আগে শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও অংশীজনদের নিয়ে এক জরুরি বৈঠকে সৈকত এলাকা দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মো. আ. মান্নান।সভায় জানানো হয়, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সৈকতের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে সব ধরনের স্থাপনা উচ্ছেদ করা হবে।সভা শেষে সিদ্ধান্ত হয়- ১১ অক্টোবর রাতের মধ্যে নতুন স্থাপনা ও ১৬ অক্টোবরের মধ্যে পুরোনো স্থাপনা সরাতে হবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই স্থাপনা না সরানোয় রবিবার অভিযান চালিয়ে তা উচ্ছেদ করা হয়।ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ বলেন, দুপুর ২টার মধ্যে মালিকদের স্বেচ্ছায় স্থাপনা সরানোর সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু তারা না সরানোয় প্রশাসনের নির্দেশে অভিযান চালিয়ে অন্তত ৫০টি দোকানপাট উচ্ছেদ করা হয়।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, বালিয়াড়ি দখলমুক্ত করতে জেলা প্রশাসনের নির্দেশনা কার্যকর করা হচ্ছে। স্থাপনাগুলো নির্দিষ্ট সময়ের মধ্যেও না সরানোয় অভিযান চালাতে হয়েছে।অভিযোগ রয়েছে, গত এক বছরে কক্সবাজার শহরের নাজিরারটেক, সুগন্ধা, কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি, সোনারপাড়া, ইনানী, পাটুয়ারটেক ও টেকনাফ সৈকতজুড়ে শত শত টংঘর ও দোকানপাট গড়ে উঠেছে। এর মধ্যে জনপ্রিয় পর্যটন স্পটগুলোতেই দখলের প্রবণতা সবচেয়ে বেশি।বিশেষ করে গত মাসে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের বদলির পরপরই সুগন্ধা পয়েন্টে নতুন করে শতাধিক দোকান ও টংঘর তোলা হয় বলে অভিযোগ রয়েছে।উল্লেখ্য, কক্সবাজার শহরের নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতকে ১৯৯৯ সালে সরকার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে। আইন অনুযায়ী, জোয়ার-ভাটার অঞ্চল থেকে ৩০০ মিটার পর্যন্ত কোনো স্থাপনা নির্মাণ বা উন্নয়ন করা সম্পূর্ণ নিষিদ্ধ।এর আগেও ২০২৩ সালের ডিসেম্বর ও চলতি বছরের শুরুতে একাধিকবার অভিযান চালিয়ে জেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল। তবে পর্যটকপ্রিয় এই সৈকতের বালিয়াড়িতে নতুন করে স্থাপনা গড়ে ওঠা প্রশাসনিক তৎপরতার স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে পরিবেশবাদীরা।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুরে ব্যবসায়ীর বাড়িতে স্বর্ণ ও টাকা চুরি, ভোলায় তিনজন গ্রেফতার
মিরপুরে ব্যবসায়ীর বাড়িতে স্বর্ণ ও টাকা চুরি, ভোলায় তিনজন গ্রেফতার

রাজধানী ঢাকার মিরপুরের দারুসসালাম এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১০৫ ভরি সোনা ও ব্যবসার জন্য রাখা ৩২ লক্ষ টাকা চুরির Read more

স্কুলছাত্রীকে হত্যা: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলো গ্রেপ্তার মিলন
স্কুলছাত্রীকে হত্যা: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলো গ্রেপ্তার মিলন

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে দশম শ্রেণি পড়ুয়া তরুণী ফাতেমা আক্তার লিলিকে গলাকেটে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার সন্দিগ্ধ হোটেল কর্মী মিলন। Read more

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া Read more

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৩ নারীসহ ৮ মাদক কারবারি আটক
কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৩ নারীসহ ৮ মাদক কারবারি আটক

ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ক্রমাগতভাবে মাদক অপরাধ নিয়ন্ত্রণের প্রয়াস হিসেবে ৩ নারীসহ ৮ জন মাদক কারবারিকে আটক করেছে কেরানীগঞ্জ Read more

ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে: এরদোয়ান
ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে: এরদোয়ান

গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে Read more

২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা গেল
২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা গেল

পদ্মার এপারে ২১ জেলায় জাতীয় গ্রিড ফেইল করেছে। গ্রিড ফেইলরের কারণে এই ২১ জেলায় বিকেল ৫টা ৪৯ মিনিট থেকে ৬টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন