আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার পাল্টা জবাব দিয়েছে তালেবান সরকার। এই হামলায় পাকিস্তানের অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা।রবিবার (১২ অক্টোবর) তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক এক্স পোস্টে জানান, আফগান বাহিনী বিপুল পরিমাণ পাকিস্তানি অস্ত্রও দখল করেছে। অভিযানে আফগান তালেবান বাহিনীরও ২০ জনের বেশি সদস্য নিহত বা আহত হয়েছে। পাকিস্তান এখনও আফগান সরকারের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে হেলমান্দ প্রাদেশিক সরকারের মুখপাত্র মৌলভী মোহাম্মদ কাসিম রিয়াজ গণমাধ্যমকে বলেছেন, শনিবার (১১ অক্টোবর) রাতে বাহরামপুর জেলার ডুরান্ড লাইনের কাছে আফগান বাহিনীর পাল্টা অভিযানে ১৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। তিনি বলেন, অভিযানে তিনটি পাকিস্তানি সামরিক ফাঁড়ি দখল ও অস্ত্র-গোলাবারুদ জব্দ করেছে আফগান বাহিনী। এপির প্রতিবেদনে বলা হয়, পাল্টা হামলায় এক ডজনেরও বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে এ বিষয়ে ইসলামাবাদ এখনো কোনো মন্তব্য করেনি। গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তুলে তালেবান সরকার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছিল।  ইসলামাবাদ বিমান হামলার অভিযোগ স্বীকারও করেনি, আবার অস্বীকারও করেনি। তবে কাবুলকে আহ্বান জানায়‘পাকিস্তানবিরোধী সন্ত্রাসী সংগঠন’ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় দেয়া বন্ধ করতে। সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের হামলার জবাবে শনিবার রাতে হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকতিকা, খোস্ত, নাঙ্গারহার এবং কুনার প্রদেশে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর চৌকি লক্ষ্য করে হামলা চালায় আফগান বাহিনী। এই প্রদেশগুলো পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেন, এটি পাকিস্তানের আফগান আকাশসীমা লঙ্ঘনের জবাবে পাল্টা অভিযান ছিল। তিনি বলেন, স্থানীয় সময় মধ্যরাতে আক্রমণটি শেষ হয়। তিনি আরও জানান, ‘যদি প্রতিপক্ষ আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী আকাশসীমা রক্ষায় প্রস্তুত আছে এবং কঠোর জবাব দেবে।  রবিবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি জানায়, আফগানিস্তানের তালেবানের হামলার জবাবে দেশটির সীমান্তের ১৯টি আফগান সীমান্ত চৌকি দখল করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। রেডিও পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী তালেবানের মনোজবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দফতর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প এবং খারচর দুর্গ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ মাস পর নরসিংদীতে কাউন্সিলরের লাশ উত্তোলন
৬ মাস পর নরসিংদীতে কাউন্সিলরের লাশ উত্তোলন

নরসিংদীর মাধবদীতে দাফনের প্রায় ৬ মাস পর সাবেক পৌর কাউন্সিলরের মরদেহ কবর থেকে উত্তোলন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ মঙ্গলবার (০৬) Read more

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও ছড়ানোয় মন্ত্রণালয়ের তীব্র প্রতিবাদ
স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও ছড়ানোয় মন্ত্রণালয়ের তীব্র প্রতিবাদ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর নামে ভুয়া অডিও কল রেকর্ড তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় Read more

উল্লাপাড়ায় স্কুলের ১৮টি গাছ কাটার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
উল্লাপাড়ায় স্কুলের ১৮টি গাছ কাটার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুল আঙ্গিনার ১৮টি গাছ কাটার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান Read more

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা-ভাঙচুর
কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা-ভাঙচুর

কুষ্টিয়া শহরের মজমপুর গেটে প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিক্ষুব্ধ Read more

দেশকে সংকটমুক্ত রাখতে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে: ভিপি নুর
দেশকে সংকটমুক্ত রাখতে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে: ভিপি নুর

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশের বর্তমান বাস্তবতায় বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক Read more

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় ১ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।বৃহস্পতিবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন