স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর নামে ভুয়া অডিও কল রেকর্ড তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রতিবাদ লিপিতে জানানো হয়, ‘এটি প্রকৃতপক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠস্বর নয়। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে তৈরি বিকৃত কণ্ঠস্বর। একজন সচেতন মানুষ যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ চিনেন, তিনি বুঝতে পারবেন এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়।’উল্লেখ্য, ‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ বেশ কয়েকটি ভুয়া ফেসবুক আইডি থেকে ২৫ সেকেন্ডের একটি অডিও ছড়ানো হয়, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুর সংক্রান্ত বিষয়ে এক অজ্ঞাত পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ধরনের ভুয়া অডিও তৈরি ও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জনগণের মাঝে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা জনশৃঙ্খলা, আইনশৃঙ্খলা এবং সামাজিক স্থিতিশীলতার পরিপন্থি।’এতে আরও জানানো হয়, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার নামে এ ধরনের ভুয়া অডিও রেকর্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনায় সাধারণ জনগণের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে- যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থি। এর মাধ্যমে সমাজে গুজব ছড়িয়ে পড়ছে এবং জনগণ প্রকৃত সত্য তথ্য থেকে বঞ্চিত হচ্ছে।’এতে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড তৈরির বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ভুয়া অডিও রেকর্ড বা ভুয়া কনটেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বা ছড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেগম জিয়ার মৃত্যুতে ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত 
বেগম জিয়ার মৃত্যুতে ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত 

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য তিন বিভাগের প্রভাষক পদের নিয়োগ বোর্ড Read more

চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার
চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজান (৪৫) গ্রেপ্তার করেছে Read more

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) Read more

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে হাসিনা মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান
খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে হাসিনা মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনও মুক্তি পাবেন না। Read more

বিয়ে নিয়ে মন্তব্য করায়, ‘নারীবিদ্বেষী’ তকমা ভিকির
বিয়ে নিয়ে মন্তব্য করায়, ‘নারীবিদ্বেষী’ তকমা ভিকির

২০২১ সালের ডিসেম্বরে ক্যাটরিনাকে বিয়ে করেন ভিকি। সম্প্রতি তাঁরা সন্তানের জন্মও দিয়েছেন। বলিউডে তাঁরা 'পাওয়ার কাপল' বলেই পরিচিত। কিন্তু সম্প্রতি Read more

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে নিন্দা জানালো উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে নিন্দা জানালো উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। আজ সোমবার যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে নিন্দা জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড জাতিসংঘের মর্যাদা নষ্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন