সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুল আঙ্গিনার ১৮টি গাছ কাটার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলালের বিরুদ্ধে। বুধবার (৩০ এপ্রিল) সকালে কাছ কাটার বিষয় নিয়ে স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের কাছে মৌখিক অভিযোগ করেন স্থানীয় জনগণ।স্থানীয় ইউপি সদস্য মোঃ ছাইদুল ইসলাম ও ভাটবেড়া গ্রামের রমজান আলী অভিযোগ করে বলেন, উপজেলার দূর্গানগর ইউনিয়নের ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল কর্তৃপক্ষকে না জানিয়ে স্কুল আঙ্গিনায় বেড়ে ওঠা ইউক্যালিপটাস সহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৮টি বিশালাকৃতির গাছ কেটে গোপনে দেড় লক্ষ টাকা বিক্রির জন্য পায়তারা করছিল। গোপনে বিক্রি করা গাছগুলো কেটে নেওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। তখন স্থানীয় সদস্য ও জনগণ হৈচৈ শুরু করলে বিষয়টি ব্যাপকভাবে জানাজানি শুরু হয়। ফলে এলাকাবাসীর চাপে বন্ধ হয়ে যায় গোপনে কর্তন করা গাছ বিক্রির কার্যক্রম। এব্যাপারে এলাকাবাসী অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট কতৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য ছাইদুল ইসলাম। এবিষয়ে গণমাধ্যম কর্মীদের জিজ্ঞাসাবাদে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, ওয়াসব্লক স্থাপনের জন্য স্কুলটি তালিকাভুক্ত হওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। তাই কতৃপক্ষের সাথে কথা বলেই গাছগুলো কাটার সিদ্ধান্ত নিয়েছি।উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন জানান, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটতে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা ও বন বিভাগের কাছে লিখিত আবেদন করতে হবে। সংশ্লিষ্ট বিভাগ অনুমোদন দিলে তবেই শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটা যাবে। কিন্তু এই ধরনের প্রক্রিয়া ছাড়া গাছ কাটা দন্ডনীয় অপরাধ। অনুমোদন ছাড়া গাছ কাটলে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন, সরকারি বিধি ভঙ্গ করে কোন শিক্ষা প্রতিষ্ঠানে গাছ কাটার অপরাধ প্রমাণ হলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ ফৌজদারি মামলা দায়ের করার বিধান রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হারুনর রশীদ জানান, প্রতিষ্ঠানের গাছ সরকারি সম্পদ। অনুমোদন ছাড়া কাটা হলে সরকারি আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাস্তায় গাছ কাটছিল দুর্বৃত্তরা, অটোসহ যন্ত্রপাতি রেখে পালিয়ে গেল দুর্বৃত্তরা
রাস্তায় গাছ কাটছিল দুর্বৃত্তরা, অটোসহ যন্ত্রপাতি রেখে পালিয়ে গেল দুর্বৃত্তরা

কয়েকদিন ধরেই রাতের আধারে ঠাকুরগাঁওয়ের নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে রাস্তার গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ Read more

প্রথমবারের মতো মানবদেহে সফলভাবে মূত্রথলি প্রতিস্থাপন
প্রথমবারের মতো মানবদেহে সফলভাবে মূত্রথলি প্রতিস্থাপন

বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সফলভাবে মানবদেহে মূত্রথলি বা ব্লাডার প্রতিস্থাপন করেছেন দেশটির চিকিৎসকরা। সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য Read more

১৫ অক্টোবর: নামাজের সময়সূচি
১৫ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ইংরেজি, ৩০ আশ্বিন ১৪৩২ বাংলা, ২২ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

নওগাঁয় আমবাগান থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার
নওগাঁয় আমবাগান থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশা উপজেলায় আম বাগান থেকে গলার সঙ্গে হাত বাঁধা অবস্থায় সুমাইয়া আখতার নামে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ Read more

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় কুয়েত প্রবাসীর মৃত্যু
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় কুয়েত প্রবাসীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশীবাড়ি কলেজ রোড এলাকায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শংকর মালো (৪৫) নামে এক কুয়েত প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার Read more

জামিনে বেরিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ
জামিনে বেরিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

খালের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনায় বিএনপি নেতা আব্দুস সালামকে দায়ী করে চায়ের কাপ দিয়ে মাথা ফাটিয়ে জখম করে প্রতিপক্ষরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন