ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া হলেও, মিরাজের পর থেকে নামাজের বর্তমান রীতি চালু হয়। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসাবে নামাজই একমাত্র মাধ্যম। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।’রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও ফায়েদা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন।রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২৭ আশ্বিন ১৪৩২ বাংলা, ১৯ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৪১ মিনিট।জোহর- ১১:৪৯ মিনিট।আসর- ৩:৫৭ মিনিট।মাগরিব- ৫:৩৯ মিনিট।ইশা- ৬:৫২ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৩৪ মিনিট।আজ সূর্যোদয়- ৫:৫৪ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

প্রতি বছর ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। মানসিক স্বাস্থ্য শুধু স্বাস্থ্যের একটি অংশ নয়, এটি আসলে Read more

ফেইক আইডি থেকে অসুস্থতার খবরে বিভ্রান্ত চিত্রনায়িকা ববিতা
ফেইক আইডি থেকে অসুস্থতার খবরে বিভ্রান্ত চিত্রনায়িকা ববিতা

রুপালি পর্দা কাঁপানো এখন সিনেমা জগত থেকে অনেকটাই দূরে সত্তর দশকের সেরা অভিনেত্রী  ববিতা। অনেকে ভাবেন সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়মিতই Read more

ট্রাম্পের বক্তব্য শেষে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান
ট্রাম্পের বক্তব্য শেষে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

গত এক মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে ইরানের সামরিক সক্ষমতাকে চূর্ণ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

টিভিতে আজকের খেলা (১১ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১১ আগস্ট)

যুক্তরাষ্ট্রে চলছে সিনসিনাটি ওপেন টেনিস। এছাড়া ইংল্যান্ডে ১০০ বলের টুর্নামেন্ট দ্য হানড্রেডে মুখোমুখি হবে ম্যানচেস্টার অরিজিনালস ও লন্ডন স্পিরিট।দ্য হানড্রেড Read more

চেলসির শিরোপা উদযাপনে ট্রাম্পের অবাক কাণ্ড
চেলসির শিরোপা উদযাপনে ট্রাম্পের অবাক কাণ্ড

ক্লাব বিশ্বকাপের বহুল আলোচিত ফাইনালে পিএসজি ও চেলসির জমজমাট লড়াই নিয়েই যখন ছিল সবার আগ্রহ, তখন মাঠের বাইরের এক ঘটনার Read more

বাউফলে প্রবাসীর বাড়িতে ডাকাতি
বাউফলে প্রবাসীর বাড়িতে ডাকাতি

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. মাহবুব সিকদার ও মো. আসাদুল সিকদার নামে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আসাদুল ও মাহবুব দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন