নতুন মোড়কে পুরোনো জিনিস চালানোর একটি গোপন আত্মবিশ্বাস বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে। এটি পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে কার সাথে ঐক্য আছে সেটি দেখব না। পরিবেশ রক্ষায় বড় রাজনৈতিক দল ও ক্ষমতায় যারা বসবে তাদের জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।শনিবার (১৭ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে পরিবেশবান্ধব নগর গঠনে রাজনৈতিক দলগুলোর ভাবনা শীর্ষক এক আলোচনায় এ কথা বলেন তিনি।সাকি বলেন, বাংলাদেশে আইন করা হয়, কিন্তু কোনও আইন কার্যকর হয় না। আগামী দিনের এই পরিস্থিতি বদলের চ্যালেঞ্জ দলগুলোর সামনে। নতুন প্রজন্ম কথা ও কাজে মিল দেখতে চায়। বিশ্বকে প্রাণ প্রকৃতির উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। পরিবেশ নিয়ে জনগণ সচেতন না হলে রাজনৈতিক দলগুলোও সচেতন হবে না। মানুষ সচেতন হলে দলগুলোর নির্বাচনী ইশতেহারে পরিবেশ গুরুত্ব পাবে।তিনি আরও বলেন, নদীবাহিত পলির মাধ্যমে এই বদ্বীপ গড়ে উঠেছে। উজানে বাঁধের ফলে পলিপ্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাবে ভূপ্রকৃতি হুমকির মধ্যে রয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রান্সফর্মার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার শাখা কর্তন কাজের জন্য সিলেট বিভাগের বেশ কয়েকটি জায়গায় আগামী শনিবার Read more

মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া
মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ Read more

তুহিন হত্যা মামলা: কিশোরগঞ্জে এজাহারভুক্ত আসামি শহিদুল আটক
তুহিন হত্যা মামলা: কিশোরগঞ্জে এজাহারভুক্ত আসামি শহিদুল আটক

গাজীপুরে চাঞ্চল্যকর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলামকে কিশোরগঞ্জ থেকে আটক করেছে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ।শনিবার (০৯ আগস্ট) বিকেলে Read more

প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল
প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আগামীকাল ২৬ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত Read more

প্রচার শেষ, আগামীকাল জাকসু নির্বাচন
প্রচার শেষ, আগামীকাল জাকসু নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ঘোষিত তপশিল অনুযায়ী প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন