গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাসের কাছে জিম্মি জীবিত ইসরাইলিদের আগামী সোমবার (১৩ অক্টোবর) মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে। তারা ভয়াবহ জায়গায় আছেন। কোথায় আছেন, খুব কম মানুষই জানেন। বন্দিদের ফিরিয়ে দেওয়া হবে। ২৮টি মরদেহও পাঠিয়ে দেওয়া হবে।’তিনি আরও বলেন, ‘আমি ইসরাইলে যাবো। নেসেটে বক্তব্য দেবো। মিশরেও যাবো। সেখানে চুক্তি স্বাক্ষর হবে। সারা বিশ্ব থেকে আরও অনেক নেতা আসবেন। তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।’প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় টানা নৃশংস হামলা চালায় ইসরাইল। এর মধ্যে মাত্র দুই মাসের কিছুটা বেশি সময় যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। আহত হয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।এদিকে, শুক্রবার ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি হামলায় ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। শুক্রবার সেনারা গাজার কিছু এলাকা থেকে পিছু হটা শুরু করলে গাজাবাসীরা দলে দলে ধুলায় মোড়া রাস্তায় হেঁটে গাজা সিটির দিকে ফিরতে শুরু করেন।ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় শুক্রবার বিকাল ৩টা) যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এর রূপরেখা অনুযায়ী ইসরাইলি সেনারা এখন বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে বলে জানানো হয়েছে।চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে; বিনিময়ে ইসরাইলে বন্দি শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাথায় মারাত্মক আঘাতে রোগীর ব্রেন ডেথ কী, কেন হয়?
মাথায় মারাত্মক আঘাতে রোগীর ব্রেন ডেথ কী, কেন হয়?

হঠাৎ কোনো দুর্ঘটনা, স্ট্রোক বা মারাত্মক মাথার আঘাতের পর চিকিৎসকের মুখে শোনা যায়-রোগী ব্রেন ডেথ। শব্দটি শুনলেই পরিবার ও স্বজনদের Read more

পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানে হামলা করতে দেব না: খালিস্তানপন্থি নেতা
পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানে হামলা করতে দেব না: খালিস্তানপন্থি নেতা

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নাগরিকের মৃত্যুর পর ভারত-পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। হামলার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি Read more

টানা বৃষ্টিতে আমতলীতে ডুবে গেল আউশ ও আমন বীজতলা
টানা বৃষ্টিতে আমতলীতে ডুবে গেল আউশ ও আমন বীজতলা

বরগুনার আমতলী উপজেলায় নাগাতার ভারী বর্ষণে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিপাত এবং অকার্যকর জলকপাট ব্যবস্থাপনার কারণে পানি নিস্কাশন ব্যাহত Read more

আলমডাঙ্গায় অস্ত্র-গুলিসহ আটক ১
আলমডাঙ্গায় অস্ত্র-গুলিসহ আটক ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও দুইটি ব্যাটারী চালিত পাখি ভ্যানসহ শামীম মালিতা (২২) নামে একজনকে আটক করেছে Read more

খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস
খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস

শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।বৃহস্পতিবার রাতে Read more

হুইপের ভুয়া ভাই পরিচয় দিয়ে তদবির, যুবদল কর্মীর কারাদণ্ড
হুইপের ভুয়া ভাই পরিচয় দিয়ে তদবির, যুবদল কর্মীর কারাদণ্ড

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর ভাই পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করায় এক যুবদল কর্মীকে তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন