বরগুনার আমতলী উপজেলায় নাগাতার ভারী বর্ষণে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিপাত এবং অকার্যকর জলকপাট ব্যবস্থাপনার কারণে পানি নিস্কাশন ব্যাহত হওয়ায় আউশ ধানের খেত এবং আমনের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। ফলে উপজেলার প্রায় ৩০ হাজার কৃষক পরিবার চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।জানা গেছে, জুন মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত (৮ জুলাই) মঙ্গলবার পর্যন্ত অব্যাহত রয়েছে। ফলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিচু জমিগুলোতে পানি জমে থাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। বিশেষ করে কুকুয়া, চাওড়া, আঠারোগাছিয়া, গুলিশাখালী ও হলদিয়া ইউনিয়নে জলাবদ্ধতার মাত্রা সবচেয়ে বেশি।সরেজমিনে ঘুরে দেখা গেছে, এসব এলাকার মাঠঘাট এখন পানিতে থৈ থৈ করছে। আউশ ধান বেড়িয়ে আসার উপযোগী সময় হলেও খেত পানিতে ডুবে থাকায় ফলনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় কৃষকরা।আমতলী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ৬ হাজার ৫৮৮ হেক্টর জমিতে আউশ ধান এবং ২৩ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে এখনো আউশ ধান পরিপক্ব হওয়ার আগেই পানিতে তলিয়ে গেছে। বীজতলাও পঁচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।কৃষি কর্মকর্তারা বলছেন, দ্রুত পানি না সরলে আউশের লক্ষ্যমাত্রা অর্জন করা অসম্ভব হয়ে পড়বে। এর ফলে শুধু উৎপাদন নয়, কৃষকের অর্থনৈতিক অবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের কৃষক শিবলী শরীফ বলেন, ‘আমার আউশ ধানের খেত এখন পুরোটাই পানির নিচে। এই সময় ধান গাছ বের হওয়ার কথা, কিন্তু পানির কারণে তা হচ্ছে না।’গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের ইব্রাহিম চৌকিদার বলেন, ‘সুইজগেটগুলো দিয়ে পানি নামছে না। একেক মাঠে পানি জমে আছে। এতদিন পরিশ্রম করে আউশ চাষ করেছি, এখন সব হারানোর ভয় লাগছে।’কুকুয়া গ্রামের কৃষক নুর হোসেন বলেন, ‘একদিকে বৃষ্টির ঝাপটা, আরেকদিকে জলকপাট দিয়ে পানি নামছে না। এমন অবস্থায় ধান চাষে বড় ক্ষতির মুখে পড়েছি।’আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাসেল বলেন, ‘নাগাতার বৃষ্টির কারণে আউশ ধানের ক্ষতির শঙ্কা রয়েছে। তবে যদি দ্রুত পানি নেমে যায়, তাহলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কম। তবে আউশের বীজতলা তেমন একটা হয়নি, সেক্ষেত্রে কৃষকরা পুনরায় বীজতলা তৈরি করতে পারবেন। কিন্তু যে খেতে আউশ ধান চাষ হয়েছে, সেগুলোর ক্ষতি হলে তা আর পুষিয়ে ওঠা সম্ভব হবে না।’এই পরিস্থিতিতে আমতলী উপজেলার কৃষকদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। সময়মতো পানি না সরলে মৌসুমী ধান চাষ ব্যাহত হয়ে উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা খাদ্য নিরাপত্তা ও কৃষকের জীবন-জীবিকার ওপর বড় ধাক্কা হতে পারে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে আইএমএফের সন্তোষ প্রকাশ
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে আইএমএফের সন্তোষ প্রকাশ

বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখার ক্ষেত্রে দেশটির কর্মক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।বুধবার Read more

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন জাতীয় নির্বাচনে ২৩০টিরও বেশি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ Read more

৮ মে রমনা বটমূলে বোমা হামলা মামলার রায়
৮ মে রমনা বটমূলে বোমা হামলা মামলার রায়

২০০১ সালে ঢাকার রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের জন্য আগামী ৮ Read more

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন হচ্ছে: কারা মহাপরিদর্শক
বাংলাদেশ জেলের নাম পরিবর্তন হচ্ছে: কারা মহাপরিদর্শক

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করছে কারা অধিদপ্তর। এর নতুন নাম হচ্ছে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’।মঙ্গলবার (২৬ আগস্ট) বকশীবাজারে Read more

বাণিজ্য মেলা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য মেলা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য মেলা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য Read more

উত্তরার কাশবন থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেফতার ২  
উত্তরার কাশবন থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেফতার ২  

রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের কাশবন থেকে অর্ধগলিত অবস্থায় বিথী আক্তার ওরফে বিলকিসের মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তার স্বামীসহ দুইজনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন