দেশের অধিকাংশ মানুষ সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায় বলে দাবি করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জনগণের এই দাবি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না, বরং গণভোটের মাধ্যমে বিষয়টি নির্ধারণ করতে হবে।শুক্রবার (১০ অক্টোবর) জুমা নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত গণমিছিলে এসব কথা বলেন তিনি।গোলাম পরওয়ার বলেন, জাতি যদি পিআরের পক্ষে রায় দেয়, তাহলে সব দলকে তা মানতে হবে। আর জাতি যদি না চায়, তাহলে আমরাও সে রায় মেনে নেব। তিনি দাবি করেন, পিআর জনগণ বোঝে না—এমন প্রচার চালানো হলেও বাস্তবে দেশের অধিকাংশ মানুষ এই পদ্ধতিতেই নির্বাচন দেখতে চায়।জামায়াতের এই নেতা বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচার বিঘ্নিত করতে বারবার অপচেষ্টা চালানো হচ্ছে। বিশেষ দলের চাপে প্রশাসনে তাদের পছন্দের লোক বসানো হচ্ছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড বিঘ্নিত হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আবারও বিতর্কিত নির্বাচন হবে।একটি দল সহযোগিতা করছে না উল্লেখ করে সেক্রেটারি জেনারেল বলেন, অনেকে দ্রুত নির্বাচন চায় কিন্তু সংস্কারে সহযোগিতা করেন না। দলের চেয়ে দেশ বড় মুখে বললেও কাজে তা প্রকাশ করছে না একটি রাজনৈতিক দল।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় হামে আক্রান্ত ৯ শিশু, একজনের অবস্থা আশঙ্কাজনক
নেত্রকোনায় হামে আক্রান্ত ৯ শিশু, একজনের অবস্থা আশঙ্কাজনক

দেশের অন্যান্য জেলার মতো নেত্রকোনাতেও দেখা দিয়েছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে ইতিমধ্যে ৯ জন শিশু হামে আক্রান্ত Read more

লালমনিরহাটে জেকে বসেছে শীত, পাঁচদিন ধরে দেখা নেই সূর্যের
লালমনিরহাটে জেকে বসেছে শীত, পাঁচদিন ধরে দেখা নেই সূর্যের

উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ঘন কুয়াশা ও ঠান্ডা জেঁকে বসেছে। গত চার দিন ধরে সূর্যের দেখা মিলছে না। ফলে খেটে Read more

নেপালে বিক্ষোভের সময় আগুন দেওয়া ভবনগুলোতে পাওয়া যাচ্ছে মরদেহ
নেপালে বিক্ষোভের সময় আগুন দেওয়া ভবনগুলোতে পাওয়া যাচ্ছে মরদেহ

নেপালে গত সপ্তাহের গণআন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির সরকার নতুন এ তথ্য জানিয়েছে।গত সোমবার Read more

আমরা যুদ্ধ পর্যবেক্ষণ করছি, এখনই তেলের দাম বাড়ছে না: অর্থ উপদেষ্টা
আমরা যুদ্ধ পর্যবেক্ষণ করছি, এখনই তেলের দাম বাড়ছে না: অর্থ উপদেষ্টা

ইসরায়েল-ইরান যুদ্ধটা আমরা পর্যবেক্ষণ করছি জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আরও অপেক্ষা করবো। Read more

নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস
নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ‘প্রেসিডেন্টের পদ শূন্য হলে’ তার স্থলাভিষিক্ত হিসেবে হুসেইন আল-শেখের নাম ঘোষণা করেছেন।৮৯ বছর বয়সী আব্বাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন