বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও জনগণের অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে যদি একটি জনগণের সরকার গঠিত হয়, তবে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদেরও দেশের প্রচলিত আইনে বিচার করা হবে।শুক্রবার (১০ অক্টোবর) সকালে মাদারীপুর শহরের চরমুগুরিয়া বন্দর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা লিফলেট জনগণের মাঝে বিতরণকালে এসব মন্তব্য করেন হেলেন জেরিন খান।তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা এখন সেফ এক্সিটের পথ খুঁজছেন। এই সেফ এক্সিটের কথা তুলে তারা জনগণকে বিভ্রান্ত ও দুশ্চিন্তায় ফেলে দিচ্ছেন।গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ একটি দরিদ্র দেশ। এখনো আমরা অর্থনৈতিকভাবে উন্নত হতে পারিনি। এমন পরিস্থিতিতে দুটি পৃথক নির্বাচন আয়োজনের আর্থিক সক্ষমতা জনগণের নেই। তাই বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হোক, এটাই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত।এ সময় এনসিপির প্রতীক বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, আমরা এনসিপির নেতৃবৃন্দদের স্নেহ করি, তবে তারা শাপলা প্রতীক নিয়ে যেভাবে অনড় অবস্থান নিয়েছেন, তা রাজনৈতিক পরিপক্বতার অভাব প্রকাশ করছে। রাজনীতিতে অনেক সময় কিছু বিষয়ে ছাড় দিতে হয়।লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবাইত হোসেন, সাবেক সভাপতি ও ভিপি সরোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ মাহমুদ, বিএনপি নেতা আরিফ হোসেন তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক
বরিশালে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক

বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ Read more

গাজীপুরে বাড়বে সংসদীয় আসন, কমবে বাগেরহাটে: ইসি
গাজীপুরে বাড়বে সংসদীয় আসন, কমবে বাগেরহাটে: ইসি

বাগেরহাটে ভোটার কম হওয়ায় সংসদীয় আসন কমানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। সেইসঙ্গে গাজীপুরে ভোটার বেশি হওয়ায় আসন বাড়ানোর Read more

রাজনীতি করতে চাইলে শিক্ষকতা ছেড়ে দিন: শিক্ষা উপদেষ্টা
রাজনীতি করতে চাইলে শিক্ষকতা ছেড়ে দিন: শিক্ষা উপদেষ্টা

'যদি কেউ মনে করেন রাজনীতি করবেন, তাহলে বিশ্ববিদ্যালয় ছেড়ে রাজনীতির অঙ্গনে চলে যান'—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর Read more

বিশ্ববাজারে স্বর্ণের ধর পতন, দাম কমবে দেশের বাজারেও
বিশ্ববাজারে স্বর্ণের ধর পতন, দাম কমবে দেশের বাজারেও

বিনিয়োগকারীরা মার্কিন ফেডারেল রিজার্ভের আরও কঠোর নীতিগত অবস্থানের ঝুঁকি বিবেচনা করছেন। এর সঙ্গে জ্বালানি তেলের উচ্চমূল্য নতুন করে মুদ্রাস্ফীতির চাপ Read more

জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী আজ
জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী আজ

সাম্য, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ ১১ জ্যৈষ্ঠ। ১৮৯৯ ইংরেজি ও ১৩০৬ বঙ্গাব্দের এই দিনে Read more

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি, লোকালয় প্লাবিত
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি, লোকালয় প্লাবিত

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি পেয়েছে,প্লাবিত হয়েছে তীরবর্তী নিন্মাঞ্চল। যার ফলে কাপ্তাই বাঁধের জলকপাট দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন