কিশোরগঞ্জের অষ্টগ্রামে ডিসি সড়কের আশ্রম সেতুর পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালীবাড়ি আশ্রম এলাকায় এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা আশ্রম সেতুর পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই ব্যক্তিকে দীর্ঘদিন ধরে অষ্টগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে-ফেরা করতে দেখা যেত। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানায় পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় জ্বালানি সংকটে ভোগান্তি
গলাচিপায় জ্বালানি সংকটে ভোগান্তি

পেট্রল ও অকটেন সংকট তীব্র আকার ধারণ করায় পটুয়াখালীর গলাচিপায় জ্বালানি নিতে গাড়ির কাগজ যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যাদের গাড়ির Read more

গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে
গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে

সিলেটের গোলাপগঞ্জে বেড়ি বাঁধ ভেঙে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মধ্যে পড়েছে পৌর শহরসহ আশপাশের এলাকা। বন্ধ হয়ে গেছে এলাকার যান Read more

সঠিক বিচার হলে আ.লীগ পরিচালনা করার কেউ থাকবে না: মামুনুল হক
সঠিক বিচার হলে আ.লীগ পরিচালনা করার কেউ থাকবে না: মামুনুল হক

বাংলাদেশ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এবং অতীতের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় দলের প্রধান শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের Read more

চৌগাছার মাকাপুর গ্রাম ধ্বংসের নেপথ্যে এক পরিবার!
চৌগাছার মাকাপুর গ্রাম ধ্বংসের নেপথ্যে এক পরিবার!

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুরে দীর্ঘ বছর ধরে জমি নিয়ে হায়দার ধনীর পরিবারের কোন্দলের জেরে ধ্বংসের মুখে পুরো গ্রাম। পরিবারের Read more

‘সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত’
‘সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত’

ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যের সমঝোতা হলে জামায়াত ১০০ আসন ছেড়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক Read more

আখ খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহীনের মৃত্যু
আখ খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহীনের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে আখ খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহিন (১৪) এক শিশুর নিহত হয়েছেন।নিহত শাহীন উপজেলার টেংগারচর ইউনিয়নের জহিরুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন