বাংলাদেশ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এবং অতীতের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় দলের প্রধান শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের বিচার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।রবিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বিচার শেষে যদি কোনো আওয়ামী লীগ নেতাকর্মী বেঁচে থাকে, তবেই তাদের রাজনীতির সুযোগ দেওয়া যেতে পারে। তবে সঠিক বিচার হলে আওয়ামী লীগ পরিচালনার মতো কেউ অবশিষ্ট থাকবে না। মামুনুল হক বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ভূয়সী প্রশংসা করে বলেন, স্বল্প সময়ের মধ্যে সরকারের গৃহীত উদ্যোগে রমজানে দ্রব্যমূল্য কমানো, লোডশেডিং মুক্ত পরিবেশ তৈরি এবং অর্থনীতিতে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে।সম্প্রতি গঠিত নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার নিন্দা জানিয়ে মামুনুল হক বলেন, ইসলামের পরিপন্থী এসব সুপারিশ দ্রুত বাতিল করতে হবে। তিনি দাবি করেন, দেশের ৯০ শতাংশ নারী এই প্রস্তাবনার বিরুদ্ধে অবস্থান নেবে।শেখ মুজিবুর রহমান প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭২ সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে শেখ মুজিব বাংলাদেশের জনগণের ইচ্ছা ও অধিকারকে পদদলিত করেছিলেন। তার আমলে ভারতীয় ধর্মীয় মতবাদ আমদানি করে বাংলাদেশকে ভারতের শৃঙ্খলে বন্দী করা হয়। তিনি প্রত্যয় ব্যক্ত করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ভারতের আধিপত্য আর কখনও প্রতিষ্ঠিত হবে না।গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতী শরাফত হুসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম।গণসমাবেশটি পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আহমাদুল্লাহ সিরাজী এবং সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতি আব্দুর রউফ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে করোনায় সত্তরোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু
মিরসরাইয়ে করোনায় সত্তরোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শফিউল ইসলাম (৭৫) নামের এক বয়োবৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জোরারগঞ্জ থানা এলাকার বাসিন্দা ছিলেন।সোমবার Read more

গাজীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন
গাজীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন

কোনো তদবির বা ঘুষ ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে শুধুমাত্র শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল Read more

১০৩ বছর বয়সে চলে গেলেন নোবেল বিজয়ী চেন নিং ইয়াং
১০৩ বছর বয়সে চলে গেলেন নোবেল বিজয়ী চেন নিং ইয়াং

বিশ্বের অন্যতম বিখ্যাত পদার্থবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী চেন নিং ইয়াং ১০৩ বছর বয়সে মারা গেছেন। ১৮ অক্টোবর বেইজিংয়ে তার Read more

ক্যারিবিয়ান অঞ্চলে ফের যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
ক্যারিবিয়ান অঞ্চলে ফের যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

মাদকবিরোধী অভিযানের নামে ক্যারিবিয়ান সাগরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ছোট নৌযান লক্ষ্য করে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত Read more

বরিশালে মাধ্যমিকে বই পেলেও কারিগরিতে অধিকাংশ শিক্ষার্থী পায়নি বই
বরিশালে মাধ্যমিকে বই পেলেও কারিগরিতে অধিকাংশ শিক্ষার্থী পায়নি বই

বছরের শুরুতেই বরিশাল জেলায় প্রাথমিক পর্যায়ে শতভাগ বই পৌঁছালেও মাধ্যমিক পর্যায়ে চাহিদার বিপরীতে মাত্র ৬৭ ভাগ বই এসেছে। এর মধ্যে Read more

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ইরানে দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭৩। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন