গাজীপুরের টঙ্গীতে অটোরিকশাচালকের হামলায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন।বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ সাঈদ (৫০) নড়াইল জেলার বাসিন্দা। তিনি গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগে কর্মরত।এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালক মুস্তাকিনকে (৩৫) আটক করেছে পুলিশ। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে ও টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দায়িত্ব পালনকালে অটোরিকশার চালকদের প্রধান সড়কে প্রবেশে বাধা দেন সাঈদ। কথা না শোনায় হাতে থাকা টেস্টার দিয়ে মুস্তাকিনের অটোরিকশার চাকা ফুটো করেন সাঈদ। এতে ক্ষুব্ধ হয়ে টেস্টারটি ছিনিয়ে নিয়ে সাঈদের মাথায় আঘাত করেন মুস্তাকিন। পরে সাঈদের মাথা ফেটে রক্তক্ষরণ হয়।এ ঘটনার পরপর মুস্তাকিনকে আটক করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেন পাহলভী
ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেন পাহলভী

ইরানে শাসনব্যবস্থার পতন এবং নতুন একটি স্বাধীনতার পর দেশটি অবিলম্বে ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে  সম্পর্ক স্বাভাবিক করবে।  বৃহস্পতিবার Read more

রোজার আগেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
রোজার আগেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের পর নিজ কাজে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. Read more

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় পিস্তলসহ গ্রেপ্তার ১
টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় পিস্তলসহ গ্রেপ্তার ১

টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সাগর বাড়ই নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা Read more

জুলাই সনদের আইনি স্বীকৃতি সময়ের দাবি : শাহজাহান চৌধুরী
জুলাই সনদের আইনি স্বীকৃতি সময়ের দাবি : শাহজাহান চৌধুরী

জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের Read more

৪৪তম বিসিএসে রিপিট ক্যাডার ৪০০ জন, সংশোধন হচ্ছে বিধি
৪৪তম বিসিএসে রিপিট ক্যাডার ৪০০ জন, সংশোধন হচ্ছে বিধি

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সাময়িকভাবে মনোনীত করেছে। ৩০ জুন প্রকাশিত Read more

মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখবে যে খাবার
মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখবে যে খাবার

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকে। আর এর ফলে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন