চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর কাটাকখালি এলাকায় সেচ দেওয়ার সময় খালে পড়ে সাগর (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত সাগর চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সন্দ্বীপপাড়া কালাবাইজ্জাঘোনা এলাকার জয়নালের ছেলেপ্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রবি শস্যক্ষেতে ফসলের সেচ দিতে কুলকুরমাই খালের পাশে পাম্প মেশিন চালাতে যান সাগর। বিকেল ৩টার দিকে তার মামা জাবেদ মেশিনের পাশে গিয়ে ভাগিনাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজ শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় খালে ডুব দিয়ে সাগরের নিথর দেহ উদ্ধার করা হয়।তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।উপজেলা মেডিকেল অফিসার ডা. জেসমিন সুলতানা জানান, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে আনার অন্তত আধাঘণ্টা আগেই সাগরের মৃত্যু হয়েছে।’এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমান তৈরি করা সেই জুলহাসকে ফের আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান
বিমান তৈরি করা সেই জুলহাসকে ফের আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লার তৈরি করা প্লেনে নতুন ইঞ্জিন লাগানো এবং প্রয়োজনীয় কিছু সংস্কার করার জন্যে দ্বিতীয় দফায় তাকে আর্থিক Read more

শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস পেলেন ভাঙ্গুড়ার সাখাওয়াত হোসেন
শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস পেলেন ভাঙ্গুড়ার সাখাওয়াত হোসেন

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস-২০২৫ লাভ করেছেন দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের পাবনার ভাঙ্গুড়া উপজেলা Read more

ভিক্ষুক আনোয়ারের নতুন পরিচয় ডিম বিক্রেতা
ভিক্ষুক আনোয়ারের নতুন পরিচয় ডিম বিক্রেতা

বৃদ্ধ আনোয়ার হোসেন মিয়া, তিনি শারীরিক প্রতিবন্ধী। মানুষের কাছে তার পরিচয় একজন ভিক্ষুক। তিনি ভিক্ষা করেই সংসার চালায়। নেই কোন Read more

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক
পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ প্রায় ১ ঘণ্টা পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন।বৃহস্পতিবার Read more

প্রথমবার নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
প্রথমবার নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রথমবারের মতো নিলামে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১৩ জুলাই) অনুষ্ঠিত নিলামে ১২১ টাকা ৫০ পয়সা Read more

বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে চড়ে চীন যাচ্ছেন কিম
বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে চড়ে চীন যাচ্ছেন কিম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন সাঁজোয়া বিশেষ ট্রেনে চড়ে চীনের উদ্দেশে যাত্রা করেছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন