বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক এবং নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। সাত মাস ধরে অসুস্থ এই অভিনেতা বর্তমানে রয়েছেন লন্ডনে, মেয়ের জামাই আরিফুল ইসলামের বাসায়। সেখানে ছয় মাস ধরে তার চিকিৎসা চলছে।সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে আসে উদ্বেগের ছায়া। চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ দর্শক-সবার কণ্ঠে একটাই প্রার্থনা, প্রিয় নায়ক যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন।ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আব্বুর শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে। সপ্তাহে পাঁচ দিন রেডিওথেরাপি নিতে হচ্ছে, যা টার্গেট থেরাপি নামে পরিচিত। এখান থেকে আমরা তাকে সপ্তাহে পাঁচ দিন হাসপাতালে নিয়ে যাই।’ ইলিয়াস কাঞ্চনের কথা বলার সক্ষমতা অনেকটাই সীমিত জানিয়ে তিনি আরও জানান, “এখন আর তেমন কথা বলেন না। তবে একেবারেই যে বলেন না, তা নয়। কেউ যদি বলেন ‘পানি দেবো?’—তাহলে হয়তো বলেন, ‘দাও।’ কিন্তু সার্বিকভাবে কথা বলা তার জন্য কষ্টকর, তাই সাধারণত চুপ থাকেন। সার্জারির আগেই কথা বলা বন্ধ করে দিয়েছিলেন।”আরিফুল ইসলাম বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে সময় লাগবে। সবাই যেন উনার জন্য দোয়া করেন।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাজিলের সহকারী কোচের পদ ছাড়লেন আনচেলত্তি
ব্রাজিলের সহকারী কোচের পদ ছাড়লেন আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ডাক আউটের দায়িত্ব দিয়েছে ব্রাজিল। আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আনচেলত্তির Read more

ইকবালকে বাদ দিয়ে হুদাকে মনোনয়ন, প্রতিবাদে বিক্ষোভ
ইকবালকে বাদ দিয়ে হুদাকে মনোনয়ন, প্রতিবাদে বিক্ষোভ

কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে বিএনপি থেকে পূর্ব ঘোষিত প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালকে পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান Read more

নির্বাচনে সহিংসতা নয়, শান্তির অঙ্গীকার টাঙ্গাইলের প্রার্থীদের
নির্বাচনে সহিংসতা নয়, শান্তির অঙ্গীকার টাঙ্গাইলের প্রার্থীদের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের Read more

ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার আবেদন খারিজ
ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার আবেদন খারিজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালে মেয়র ঘোষণার আবেদন খারিজ করেছে আদালত।আজ Read more

চাটমোহরে ব‍্যাংকে হামলা ভাঙচুর, অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার
চাটমোহরে ব‍্যাংকে হামলা ভাঙচুর, অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার

পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা করে ভাঙচুর ও কর্মকর্তাদের মারপিট করে আহত করার ঘটনার একদিন পরে যুবদলের সেই নেতাকে বহিষ্কার Read more

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ

নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনি বাস্তবায়নযোগ‍্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন