কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে বিএনপি থেকে পূর্ব ঘোষিত প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালকে পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে বাজিতপুরে শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকরা সরারচর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি বাজিতপুর পৌর ও উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজিতপুর-কটিয়াদি সড়ক ও ভৈরব-ময়মনসিংহ রেলপথে এক ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে নেতা-কর্মীরা। এতে বাজিতপুর ও নিকলী দুই উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর আগে গত বুধবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত সরারচর রেল স্টেশনে রেললাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এতে অন্তত এক ঘণ্টা ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হয়। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে আটকে পড়েন হাজারে যাত্রী। অনেকেই বিকল্প যানবাহনের খোঁজে স্টেশন ত্যাগ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করেন। পরে দুপুর ৩টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। এসময় ইকবালের অনুসারী নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাঁরা এহসানুল হুদার মনোনয়ন বাতিল করে ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।জানা যায়, গত সোমবার (২২ ডিসেম্বর) বিকালে গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের কার্যালয়ে নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। বুধবার সকালে কিশোরগঞ্জ–৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে এ হসানুল হুদাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ইকবালের কর্মী- সমর্থকরা সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন প্রাপ্তির ঘটনায় শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকরা বিক্ষুদ্ধ হয়ে টানা কর্মসূচি ঘোষনা দেন।এসময় বিএনপিতে সদ্য যোগদান করা সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন বাতিল চেয়ে শেখ মজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দিতে জোর দাবি জানান ইকবালের কর্মী- সমর্থকরা। অন্যথায় এই আসনে বিএনপির ভরাডুবি হবে বলে হুশিয়ারি দেন তারা। ইকবাল ছাড়া কারও পক্ষে বিএনপির নেতাকর্মীরা কাজ করবে না বলেও জানানো হয়।অবস্থান কর্মসূচি চলাকালে বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির তাঁর বক্তব্যে বলেন, নিকলী-বাজিতপুর এলাকার মানুষ ইকবাল ভাইকে প্রার্থী হিসাবে চায়। এটাই শেষ কথা, এর বাইরে কাউকেই মেনে নেয়া হবে না। এজন্য লাগাতার কঠোর আন্দোলনের কর্মসূচি নেয়া হবে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান
সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরে পবিত্র ওমরাহ পালনে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন। আজ রবিবার (২৬ অক্টোবর) এই তথ্য নিশ্চিত Read more

সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ
সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হামলায় শহীদ ৬ ও আহত ৮ বাংলাদেশির পরিচয় জানা গেছে। রবিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ আর্মির Read more

১২০টি স্থাপনা ভেঙে দখলমুক্ত করা হলো বনের জমি
১২০টি স্থাপনা ভেঙে দখলমুক্ত করা হলো বনের জমি

গাজীপুর সদর উপজেলায় সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা অবৈধ বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। Read more

সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সামিটে এখন পর্যন্ত ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে।রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ Read more

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ৩১৯
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ৩১৯

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু Read more

ঢাকা থেকে নিখোঁজের ৩ দিন পর অটো চালকের লাশ মিলল মুন্সীগঞ্জে
ঢাকা থেকে নিখোঁজের ৩ দিন পর অটো চালকের লাশ মিলল মুন্সীগঞ্জে

ঢাকার নবাবগঞ্জ থেকে নিখোঁজের ৩ দিন পর মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাহ আলম (৬৫)। রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন