একসময়ে এই উপজেলায় অবৈধ কারেন্ট জালের দৌরাত্ম ছিল ব্যাপক। কারেন্ট জালের কারণে বিভিন্ন প্রজাতীর দেশিও মাছ হুমকির মধ্যে ছিল। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে চায়না দুয়ারী জালের ব্যবহার। এই জালের কারণে বিলুপ্ত হচ্ছে দেশিও প্রজাতীর মাছ। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট প্রশাসনের সঠিক নজরদারী না থাকায় উপজেলায় ক্রমশ বাড়ছে চায়না জালের ব্যবহার।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চীনে এই জালটি বিভিন্ন জলাশয়ের পোকামাকড় মারার জন্য ব্যবহার করা হয়। কিন্তু আমাদের দেশে এই জালটি দিয়ে মাছ ধরা হয়। জালটি ১ থেকে ২ ফুট প্রস্থ ও ৪০ থেকে ৫০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট, ক্ষুদ্র ফাঁসবিশিষ্ট। লোহার রিং দিয়ে ঢোলক আকৃতি ও মাঝে মাঝে চতুর্ভুজ আকারের লোহা দিয়ে তৈরী এই চায়না জাল। প্রতিটি জালে ৪০ থেকে ৫০টি করে খোপ আছে। জালটি এমনভাবে তৈরী করা ও ঝাল ফাঁস এতটাই সূক্ষ্ম যে শুধু মাছই নয়, রেনু পোনা পর্যন্ত ঢুকলেও তা বের হতে পারে না। খুব কম শ্রমে বেশি মাছ শিকার হওয়ায় জেলেরা এই চায়না দুয়ারী জালের প্রতি ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে।সরজমিনে দেখা গেছে, নদীর কুলঘেঁষে, কোলাবিলে, ডোবায় সর্বত্রই এই চায়না দুয়ারী জালের ব্যবহার। জালে ধরা পড়ছে ছোট-বড় বিভিন্ন প্রকার দেশিও প্রজাতীর মাছ।উপজেলার শৌলা গ্রামের জেলে মুজিবর মুন্সি বলেন, কোলা বিলে ও খেতে যে ভাবে চায়না দুয়ারী জালের ব্যবহার বাড়ছে, তাতে করে কয়েক বছরের মধ্যে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা দেশিও প্রজাতীর মাছ বিলুপ্ত হয়ে যাবে। তিনি খুব দ্রুত সময়ের মধ্যে এই জালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী করেন।চরবেষ্টিত জেলে অধ্যুষিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের প্রবীণ জেলে বাদশা মাঝি বলেন, চায়না দুয়ারী জাল প্রকৃত জেলেরা ব্যবহার করেন না। এক একটি জালের দাম ৮ থেকে ১০ হাজার টাকা। অধিকাংশ জেলে দরিদ্র হওয়ায় তাদের পক্ষে এত টাকা দিয়ে চায়না জাল কেনা সম্ভব নয়। এই ধরনের জাল ব্যবহার করেন স্থানীয় কিছু লোকজন, যারা জেলে পেশার সঙ্গে যুক্ত নন।অবসরপ্রাপ্ত মৎস্যকর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, তেঁতুলিয়া নদী হলো ইলিশ প্রজননের একটি অভয়ারণ্য। চলতি মাসের ৪ তারিখ থেকে শুরু হয়েছে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা। এই সময় মা ইলিশ নদীতে ডিম ছাড়বে। নদীর কুলঘেঁষে যদি চায়না দুয়ারী জাল পেতে রাখা হয়, তাহলে ইলিশের প্রজননে ভয়াবহ প্রভাব পড়বে। তিনি মনে করেন, ডিমগুলো পানিতে ভেসে যদি ওই চায়না দুয়ারী জালে ঢোকে, তাহলে ওই জাল থেকে কোনোভাবেই ডিম বা রেনু বের হতে পারবে না। তিনি এই অবৈধ জালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত দাবী করেন।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন, শুধু প্রজনন নয়, কোনো সময়ই এই ধরনের অবৈধ জাল ব্যবহার করা যাবে না। এটা একেবারেই নিষিদ্ধ। যদি এ ধরনের জাল কারো কাছে পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত থেকে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল আসছে
ভারত থেকে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল আসছে

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আবারও ডিজেল আমদানি শুরু হয়েছে। উত্তরাঞ্চলে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরে চতুর্থ Read more

বিমানের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত খালেদা জিয়ার
বিমানের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত খালেদা জিয়ার

দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাধারণ Read more

প্রেসিডেন্টের পর এবার পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী
প্রেসিডেন্টের পর এবার পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী চোই সাং-মক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ মে) তিনি পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয় বলে Read more

সড়কে রশি টেনে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আসামির স্বীকারোক্তি
সড়কে রশি টেনে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আসামির স্বীকারোক্তি

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে রশি টেনে মোটরসাইকেল থামিয়ে ডাকাতির ঘটনায় মাহমুদুল হক নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া Read more

নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৪
নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৪

নেপালে ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালের বরাতে এ তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম Read more

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত

নড়াইলের নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন