চট্টগ্রামের পটিয়ায় বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে জালাল আহমদ (৬২) নামে এক সিএনজি চালক মারা গেছেন। তিনি বোয়ালখালী উপজেলার পশ্চিম গুমদন্ডী গ্রামের মৃত কবির আহমদের পুত্র।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাইপাস বাগদন্ডী এলাকায় এই ঘটনা ঘটে।এই বিষয়ে স্থানীয় সিএনজি চালক মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, গিরিস চৌধুরী বাজারের দিক থেকে সিএনজি চালক জালাল ইন্দ্রপুলের দিকে আসছিলেন। বাগদন্ডী এলাকায় আসলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক গুরুতর আহন হন। স্থানীয়দের সহযোগিতায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন।এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পাপিয়া জানিয়েছেন, মেডিকেলে আনার আগেই চালকের মৃত্যু হয়।পটিয়া হাইওয়ে থানার ওসি জসীম উদ্দীন জানান, দাঁড়িয়ে থাকা একটি গাড়ির সাথে দ্রুত গতির একটি সিএনজি ধাক্কা দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার শিকার সিএনজি টেক্সিটি উদ্ধার করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।রনি কান্তি দেব /এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিল ভরাটে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা
বিল ভরাটে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা

প্রাকৃতিক ভরাটে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার রোদ্দা–মামদা–পাতিদিয়া–ডুইয়া বিল জলমহালের জেলে পরিবারগুলো। মাছ নেই, আয় নেই—সংসার চালানোই Read more

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী জান্নাতুল (৯) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড গোলখালী গ্রামে এই Read more

সৌদিতে প্রবাসীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম
সৌদিতে প্রবাসীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম

প্রবাসে এসে স্বপ্ন বাস্তবায়নের আগেই আকস্মিক হৃদযন্ত্র কিংবা স্ট্রোক করে অনেকেই শামিল হচ্ছেন মৃত্যুর কাতারে। দেশের মায়া ত্যাগ করে জীবন-জীবিকার Read more

ইরান যুদ্ধে সেনা পাঠাবে না যুক্তরাজ্য: কিয়ার স্টারমার
ইরান যুদ্ধে সেনা পাঠাবে না যুক্তরাজ্য: কিয়ার স্টারমার

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে সরাসরি জড়াবে না বলে স্পষ্ট জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এটি আমাদের যুদ্ধ নয় এবং Read more

বেরোবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বেরোবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার Read more

শিক্ষা ভবন অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভূখা মিছিল’ আজ
শিক্ষা ভবন অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভূখা মিছিল’ আজ

বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ পঞ্চম দিনে গড়িয়েছে। আন্দোলনের অংশ হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন