২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহার এবং কাবুলে যুক্তরাষ্ট্রের মিত্র সরকারের পতনের পর ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর থেকেই বিভিন্ন নিষেধাজ্ঞায় রয়েছে সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা। তবে সাময়িকভাবে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর তিনি ভারত সফরে গিয়েছেন।বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতায় আশার পর এটিই কোনো শীর্ষ তালেবান নেতার প্রথম ভারত সফর।আল জাজিরা বলছে, বৃহস্পতিবার আমির খান মুত্তাকির এই সফর ভারতের আঞ্চলিক শত্রু পাকিস্তান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বলে মনে করা হচ্ছে। কারণ তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে নয়াদিল্লি।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে মুত্তাকিকে “উষ্ণ স্বাগত” জানিয়ে বলেছেন, ‘আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুত্তাকির। এর আগে চলতি বছরের জানুয়ারিতে দুবাইয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।ভারত এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। আফগান পররাষ্ট্রমন্ত্রীর সফর ও দেশ দু’টির মধ্যকার এজেন্ডাও প্রকাশ করেনি তারা। তবে বাণিজ্য ও নিরাপত্তায় দু’দেশের মধ্যে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।মস্কোর স্বীকৃতিসর্বশেষ রাশিয়ায় বৈঠকের পর ভারতে মুত্তাকির এই সফর অর্থনৈতিক সম্পর্ক এবং চূড়ান্ত কূটনৈতিক স্বীকৃতির জন্য আঞ্চলিক শক্তির সঙ্গে যোগাযোগ বাড়ানোর তালেবানের প্রচেষ্টার অংশ। এখন পর্যন্ত রাশিয়ায় একমাত্র দেশ, যারা আনুষ্ঠানিকভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে।দীর্ঘদিন ধরে কয়েক হাজার আফগানকে আশ্রয় দিয়ে এসেছে ভারত। এর আগে ২০২৩ সালে নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাস বন্ধ হয়ে যায়, যদিও মুম্বাই এবং হায়দ্রাবাদে কনস্যুলেটগুলো এখনও সীমিত পরিষেবা পরিচালনা করে।গত মঙ্গলবার, মস্কোতে একটি আঞ্চলিক সভায় যোগ দিয়েছিলেন মুত্তাকি, যেখানে ভারত, পাকিস্তান, ইরান, চীন এবং মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশসহ আফগানিস্তানও এতে অংশ নেয়। এর আগে দেশটির একটি বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের ফেরত চাওয়াকে কেন্দ্র করে তালেবান সরকারের পক্ষে বিবৃতি দেয় আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইপিএলে খেলতে অনুমতি পেলেন মোস্তাফিজ
আইপিএলে খেলতে অনুমতি পেলেন মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলতে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শুক্রবার (১৬ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ Read more

বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির, বর কে?
বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির, বর কে?

কয়েকদিন আগে ঢাকার সড়কে এক পথচারীকে মারধরের ঘটনায় ভাইরাল হয়েছিলেন রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির। ঘটনাটি আদালত পর্যন্তও গড়ায়। বহুল Read more

আন্দোলনের মাঠ তৈরি করেছে তারেক রহমান: রিজভী
আন্দোলনের মাঠ তৈরি করেছে তারেক রহমান: রিজভী

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বরিশালে বিএনপির শোক র‌্যালীর সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, 'এই Read more

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা কিং খান
প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা কিং খান

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা শাহরুখ খান। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের সাথে কিং খানের জুটি স্মরণীয় করে রাখতে, Read more

উচ্চ শিক্ষা নিয়েও মানবেতর জীবনযাপন করছেন দৃষ্টি প্রতিবন্ধি আজাদ
উচ্চ শিক্ষা নিয়েও মানবেতর জীবনযাপন করছেন দৃষ্টি প্রতিবন্ধি আজাদ

দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে দেশের উচ্চ শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন অনার্স-মাষ্টার্স। লক্ষ্য একজন শিক্ষক হবেন। কিন্তু দুঃখের Read more

কলাগাও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ১৬ জনের কারাদণ্ড
কলাগাও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ১৬ জনের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকার কলাগাও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ১৭ জনকে আটক করা হয়েছে। এছাড়াও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন