আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান যখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে, ঠিক তখনই ভারত নিজেদের বিমান প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের সঙ্গে ৪৬৮ মিলিয়ন ডলারের (৩৫০ মিলিয়ন পাউন্ড) একটি বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়, এ চুক্তির আওতায় ভারতকে বেলফাস্টে নির্মিত হালকা বহুমুখী ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। এটি ড্রোন, সাঁজোয়া যানসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম। এটি আকাশ থেকে আকাশ, আকাশ থেকে স্থলে, স্থল থেকে আকাশে কিংবা স্থল থেকে স্থলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র সরবরাহের ফলে উত্তর আয়ারল্যান্ডে ৭০০টিরও বেশি নতুন কর্মসংস্থান তৈরি হবে। ভারতের জন্য তৈরি ক্ষেপণাস্ত্র ও লঞ্চারগুলো বর্তমানে বেলফাস্টে ইউক্রেনের জন্যও উৎপাদিত হচ্ছে।প্রতিবেদনে আরও বলা হয়, এই চুক্তি ভারতের ‘আত্মনির্ভর ভারত’ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উভয় দেশ এটিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা শিল্পে বড় ধরনের সাফল্য হিসেবে দেখছে এবং এটি ভবিষ্যতে বৃহত্তর ‘জটিল অস্ত্র অংশীদারত্ব’ গড়ে তোলার পথ খুলবে। এই প্রতিরক্ষা চুক্তি ছাড়াও, দুই পক্ষ নৌবাহিনীর জাহাজে ব্যবহারের জন্য বৈদ্যুতিক ইঞ্জিন উন্নয়নেও একটি চুক্তি সই করেছে।ব্রিটিশ প্রতিরক্ষাসচিব জন হিলি বলেছেন, এই চুক্তিগুলো ভারত-যুক্তরাজ্যের কৌশলগত সম্পর্ক উভয় দেশের ব্যবসা ও কর্মসংস্থান বাড়াচ্ছে। পৌরাণিক পাখির নামে নামাঙ্কিত মার্টলেট ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে বেলফাস্টভিত্তিক প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান থ্যালেস এয়ার ডিফেন্স।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলের সাবেক এমপি মুক্তির চার মামলায় জামিন নামঞ্জুর
নড়াইলের সাবেক এমপি মুক্তির চার মামলায় জামিন নামঞ্জুর

নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানায় নাশকতার চারটি মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির জামিন Read more

আবারও কুড়িলে সড়ক অবরোধে গার্মেন্টস শ্রমিকরা
আবারও কুড়িলে সড়ক অবরোধে গার্মেন্টস শ্রমিকরা

রাজধানীর কুড়িল এলাকায় আবারও সড়কে নেমে এসেছে পোশাক শ্রমিকরা। বকেয়া বেতন ও ভাতার দাবিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে Read more

ভুল চিকিৎসায় মারা যাচ্ছে রোগী, চলছে অনিয়ম ও অবহেলা!
ভুল চিকিৎসায় মারা যাচ্ছে রোগী, চলছে অনিয়ম ও অবহেলা!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবায় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। রাতে ভর্তির পর দায়িত্বরত ইন্টার্ন রোগীকে ব্যবস্থাপত্র দিতে আসেন Read more

নওগাঁতে জাল সনদ ব্যবহার করে চাকরি, দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু
নওগাঁতে জাল সনদ ব্যবহার করে চাকরি, দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বীরজোয়ান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে ভুয়া শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করে দীর্ঘদিন চাকরি করার গুরুতর অভিযোগ Read more

‘দেশবিরোধী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত থাকতে হবে’
‘দেশবিরোধী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত থাকতে হবে’

পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, পাবনা-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু বলেছেন, দেশের বিরুদ্ধে বর্তমানে ভয়াবহ ষড়যন্ত্র Read more

হজ শেষে এখন মক্কায় উপহার কেনায় ব্যস্ত হাজিরা
হজ শেষে এখন মক্কায় উপহার কেনায় ব্যস্ত হাজিরা

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আর এরপরই মক্কার বিভিন্ন দোকানে ভিড় করছেন হাজিরা। সেখান থেকে পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন