দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে দেশের উচ্চ শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন অনার্স-মাষ্টার্স। লক্ষ্য একজন শিক্ষক হবেন। কিন্তু দুঃখের বিষয় দীর্ঘ ৮বছর চাকুরির পিছে ঘুরে পাননি কোন ফল। কোথাও চেয়েছে ঘুষ আবার কোথাও দৃষ্টিপ্রতিবন্ধি হওয়ায় মেলেনি চাকুরী। তাই তো অসহায় আজাদ পরিবার নিয়ে সরকারি আশ্রয়ন প্রকল্পে মানবেতর জীবনযাপন করছেন।মোঃ আজাদ হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের মৃত মোহাম্মদ সিরাজ হোসেনের ছেলে।জানা যায়, সমাজসেবা অধিদপ্তর পরিচালিত দালাল বাজার সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষা জীবন শুরু করেন আজাদ। এর তত্বাবধানে ২০১০সালে  দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সে। পরবর্তীতে ২০১২সালে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪টি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভর্তি হন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ (আইআর) এ। একই বিভাগ থেকে ২০১৮সালে এমএসএস শেষ করেন।আজাদের লক্ষ্য যেহেতু ছিলো শিক্ষকতা পেশায় নিয়োজিত হবেন তাই তো সরকারি টিচার্স ট্রেনিং কলেজ-ঢাকা থেকে করেছেন বিএড ও জাতীয় বিশেষ শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ কলেজে দৃষ্টি প্রতিবন্ধকতা বিভাগে থেকে করেছেন বিএসইডি প্রশিক্ষণ।এছাড়া আইসিটি ও তথ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক প্রতিবন্ধিদের বিশেষ সফটওয়্যার এর মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ, আমেরিকান এম্বাসি থেকে বেসিক কম্পিউটার ট্রেনিং, জাতীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহন করেন।আজাদ হোসেন জানান, পড়াশোনা শেষে তিনি ৩৮তম এবং ৪১তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এছাড়া সমাজসেবা ফিল্ড সুপার ভাইজার নিয়োগ পরীক্ষা, সমাজকর্মী নিয়োগ পরীক্ষা, খাদ্য অধিদপ্তরে পরীক্ষা, বাংলাদেশ কর্ম কমিশনের অধীনে সাধারন শিক্ষক হিসেবে সমাজবিজ্ঞান বিষয়ে পরীক্ষা, ১৭তম এবং ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ গ্রহন করেন। তিনবার প্রাথমিকে পরীক্ষা দিয়েছেন। ২০২২সালে ভাইবা পর্যন্ত গিয়েও চাকুরী পাননি তিনি। তার দাবি প্রতিবন্ধি হওয়ায় চাকুরী হয়নি। আজাদ হোসেন বলেন, আমার মা-বাবার স্বপ্ন ছিলো আমি ভালো কোন চাকুরি করবো। সে লক্ষ্যে অনেক কষ্টে আমাকে পড়িয়েছেন। তারা মারা গেছে, কিন্তু আমি এখনও তাদের স্বপ্ন পূরন করতে পারি নি। প্রতিবন্ধি হওয়ায় বার বার আমার অধিকার থেকে বঞ্চিত হয়েছি। কোনভাবে ৩বছরের সন্তান সহ সরকারি আশ্রয়ন প্রকল্পে দিনযাপন করছি। বর্তমানে বিশেষ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বই প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনাইট থিয়েটার ফর স্যোসাল একশন (উৎস) এ চুক্তিভিত্তিক কাজ করছি, তাতে কোন রকম নিজের সংসার চলছে। আর্থিক অভাবে নতুন কোন চাকুরীর জন্য আবেদনও করতে পারছি না। আমি স্থায়ী একটি চাকুরী চাই, যাতে পরিবার নিয়ে বেঁচে থাকতে পারি।আজাদের প্রাক্তণ শিক্ষক ও লক্ষ্মীপুর সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা কর্মকর্তা (রেজিষ্ট্রেশন) মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া বলেন, আজাদ মেধাবী। লক্ষ্মীপুর থেকে সেই একমাত্র দৃষ্টিপ্রতিবন্ধি যে কিনা উচ্চ শিক্ষা সম্পন্ন করেছে। কিন্তু তার মতো ছেলে এখনও কোন চাকুরী না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। তার একটি ভালো ব্যবস্থা হোক আমরা সে কামনা করি।লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, চাকুরীর বিষয়টি আমাদের হাতে না। আমরা তাকে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি। তিনি প্রতিবন্ধি ভাতা পায়।  তারপরও অন্য কোন সমস্যা থাকলে আমাদের কাছে আবেদন করলে আমরা তা বিবেচনায় রাখবো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দৌলতদিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
দৌলতদিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি দীর্ঘদিন দৌলতদিয়া যৌনপল্লীতে পান-সিগারেটের দোকান করতেন Read more

আশুলিয়ায় গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ
আশুলিয়ায় গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ

আশুলিয়ায় গর্ভবতী নারী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন গ্রুপের তিনটি কারখানায় দ্বিতীয় দিনের মত উত্তেজনা দেখা Read more

ইরাকে বিমান হামলায় নিহত অন্তত ১৫, অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে
ইরাকে বিমান হামলায় নিহত অন্তত ১৫, অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

ইরাকের আনবার প্রদেশে শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এর একটি অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় পিএমএফের আনবার অঞ্চলের অপারেশনস Read more

ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন-এরদোয়ান
ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন-এরদোয়ান

ইরান ও ইসরায়েলের মধ্যে গত চারদিন ধরে যে পাল্টাপাল্টি হামলা চলছে, সেটি বন্ধে মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির Read more

সেনাবাহিনীতে ১৫৫ অফিসারের ক্যাডেট কমিশন লাভ
সেনাবাহিনীতে ১৫৫ অফিসারের ক্যাডেট কমিশন লাভ

বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ মে) চট্টগ্রামের Read more

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে জরিমানা
মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে জরিমানা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে পাচার করার জন্য ২ ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন