ফিফা র‌্যাঙ্কিংয়ে হংকংয়ের চেয়ে ৩৮ ধাপ পিছিয়ে আছে বাংলাদেশ। শক্তিমত্তার বিচারেও যোজন যোজন দূর এগিয়ে আছে  হংকং। তবে বাংলাদেশও কম যায় না। একঝাঁক অভিজ্ঞ আর বিদেশি বংশোদ্ভূত তারকা ফুটবলার নিয়েই হংকংকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি ‘ডু অর ডাই’ হিসেবেই দেখছেন কোচ ও খেলোয়াড়রা।হংকংয়ের ২৫ সদস্যের দলে পাঁচজন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত, সঙ্গে রয়েছেন জাপান, ক্যামেরুন, জার্মানি ও নিউজিল্যান্ডের ফুটবল শিকড় থেকে উঠে আসা খেলোয়াড়রাও।বর্তমানে এশিয়ান ফুটবলের অন্যতম আক্রমণাত্মক দল হংকং। আক্রমণভাগে তারা গড়ে তুলেছেন ভয়ংকর এক ত্রয়ী। এদের মধ্যে সবচেয়ে বড় নাম এভেরতন কামারগো। ২০২৩ সালে  জাতীয় দলে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত করেছেন ১০ গোল। তার সঙ্গে আছেন ম্যাথু এলিয়ট (৪২ ম্যাচে ১১ গোল), জুনিনিও (২২ ম্যাচ), স্তেফান পেরেইরা (২০ ম্যাচ)।  অন্যদিকে বাংলাদেশে নতুন করে তৈরি হয়েছে ফুটবল উন্মাদনা। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী এবং কানাডিয়ান লিগ খেলা শমিত সোম বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর থেকেই বাংলাদেশের ফুটবলে অন্যরকম আবহ তৈরি হয়েছে। হামজা-শমিত ছাড়াও হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ভরসার প্রতীক হয়ে উঠতে পারেন তরুণ ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম এবং রাকিব হোসেনরা। যদি সুযোগগুলো কাজে লাগাতে পারেন, তাহলে বহুদিনের গোল খরা কাটার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশ শিবিরে চিন্তা বাড়িয়েছে ইনজুরি। চোটের কারণে এ ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও সুমন রেজা। তাছাড়া ডিফেন্ডার তপু বর্মনও পুরোপুরি ফিট নন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে তাকে ছাড়াই এ ম্যাচে একাদশ সাজাতে হতে পারে কোচ হ্যাভিয়ের কাবরেরাকে। তবে এনিয়ে মোটেও চিন্তা করতে রাজি নন বাংলাদেশ কোচ। ম্যাচের আগের দিন এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা প্রায় ১০ দিনের মতো প্রস্তুতি নিয়েছি। আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। পুরো দল প্রস্তুত, আর ঘরের মাঠে গ্যালারিভর্তি দর্শকের সামনে খেলার সুযোগ আমাদের বাড়তি প্রেরণা দেবে। হামজা, আমিত, জায়ান—এদের উপস্থিতি আমাদের মান ও আত্মবিশ্বাস দুই-ই বাড়িয়েছে। তবে শুধু তারাই নয়, পুরো দলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে।’এদিকে গত কয়েক ম্যাচ থেকে রীতিমতো গোল খরায় ভুগছে বাংলাদেশ দল। মাঝমাঠ থেকে হামজা-শমিতরা একাধিক গোলের সুযোগ তৈরি করে দিলেও সেসব কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন ফরোয়ার্ড লাইনের খেলোয়াড়রা। ফলে এ কাবরেরার এমন বক্তব্যে আশা দেখছেন ভক্ত-সমর্থকরা। এএফসি এশিয়ান কাপে টিকে থাকার লড়াইয়ে আজকের ম্যাচটিই হতে পারে বাংলাদেশের টার্নিং পয়েন্ট। তাই এ ম্যাচটি ‘ডু অর ডাই’ হিসেবেই দেখছেন বাংলাদেশের অধিনায়ক অধিনায়ক জামাল ভূঁইয়া। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বাঁচা-মরার লড়াই। এই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জয় ছাড়া কিছু ভাবছি না।’একই সুরে কথা বলেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরাও। তিনি বলেন, ‘ডু অর ডাই পরিস্থিতি হলেও আমরা লড়াই চালিয়ে যাব। তিন পয়েন্ট অর্জন করাই লক্ষ্য।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দালাল সিন্ডিকেটে কক্সবাজার পাসপোর্ট অফিস: সেবার স্থলে দুর্নীতির দুর্গ
দালাল সিন্ডিকেটে কক্সবাজার পাসপোর্ট অফিস: সেবার স্থলে দুর্নীতির দুর্গ

কক্সবাজার পাসপোর্ট অফিসে সেবা এখন কেবল কাগজে-কলমে। বাস্তবে এটি যেন এক দুর্ভেদ্য দুর্গ—প্রবেশ করতে হলে দরকার দালাল ও ‘বিশেষ কর্মচারীদের’ Read more

সিংড়ায় বিদ্যালয়ে অনিয়মে ফুঁসে উঠল গ্রামবাসী, অপসারণ দাবি প্রধান শিক্ষকের
সিংড়ায় বিদ্যালয়ে অনিয়মে ফুঁসে উঠল গ্রামবাসী, অপসারণ দাবি প্রধান শিক্ষকের

নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলামের অপসারণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।সোমবার (১৩ অক্টোবর) Read more

ঢাবি’র বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায়
ঢাবি’র বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায়

বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপিত হবে। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদ্যাপনের সার্বিক প্রস্তুতি Read more

বিএনপির অফিসে ককটেল নিক্ষেপ, ইউপি চেয়ারম্যানসহ ২১৯ জনের নামে মামলা
বিএনপির অফিসে ককটেল নিক্ষেপ, ইউপি চেয়ারম্যানসহ ২১৯ জনের নামে মামলা

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপির একটি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল নিক্ষেপের অভিযোগে মামলা হয়েছে। মামলায় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম Read more

এলইডি বন্ধ ও ভোট কারচুপির অভিযোগে উত্তেজনা
এলইডি বন্ধ ও ভোট কারচুপির অভিযোগে উত্তেজনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে নতুন কলা অনুষদ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (১৫ অক্টোবর) Read more

এশিয়া কাপে দুর্দান্ত সূচনা আফগানিস্তানের
এশিয়া কাপে দুর্দান্ত সূচনা আফগানিস্তানের

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দারুণ এক জয় পেয়েছে আফগানিস্তান। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হংকংকে ৯৪ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন