গত বছরের পুলিশের গুলিতে শহীদ হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আজকের এই দিনে (৯ অক্টোবর) মুগ্ধ আর তার ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ একইসাথে জন্মগ্রহণ করেন। স্নিগ্ধ তাদের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে লিখেছেন, এই দিনটিতেই তিনি এবং মুগ্ধ একসাথে পৃথিবীতে এসেছিলেন, তাই এই দিনটি তার কাছে জন্ম ও মৃত্যুকে একসঙ্গে দেখার দিন।পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-‘৯ অক্টোবর- এই দিনটিতেই আমি আর মুগ্ধ একসাথে পৃথিবীতে এসেছিলাম। এই দিনটিতে আমি জন্ম ও মৃত্যুকে একসাথে দেখতে পাই। আজকের দিনে যে দৃশ্যটি সবচেয়ে বেশি চোখের সামনে ভাসে, সেটি হলো- মুগ্ধকে কবরের মাটিতে শুইয়ে দিয়ে প্রথম মাটি ফেলার মুহূর্তটি। এখনো মনে হয়, এই তো সেদিনই তাকে কবর দিয়ে এসেছি। প্রায় ২৪ ঘণ্টা ফ্রিজিং ভ্যানে থাকার পরও যখন তাকে দাফন করা হয়, তার মাথা থেকে বের হওয়া রক্তে তার কাফনের কাপড় লাল হয়ে গিয়েছিল, সঙ্গে আমার পাঞ্জাবিটাও রক্তে ভিজে গিয়েছিল।গত এক বছরে যে দায়িত্বগুলো পালন করেছি, সেগুলো করার চেষ্টা করেছি সম্পূর্ণ সততা ও সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে। আমার কাছে প্রতিদিনই মনে হয়, আমাদের শহীদ ভাইয়েরা ওপর থেকে আমাদের দিকে তাকিয়ে আছেন। তারা যে স্বপ্নের বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, আমরা সেই স্বপ্ন পূরণের জন্য কতটা কাজ করেছি- আল্লাহ সেই হিসাব তাদের মাধ্যমেই আমাদের থেকে নেবেন। অন্তত ওর (মুগ্ধর) কাছে গিয়ে বলতে পারব… বাংলাদেশের পণ্য।আমি আমার সাধ্যমতো সততা আর মর্যাদার সাথে কাজ করেছি। গত এক বছরে অনেক তদবির, প্রস্তাব, সুযোগ এসেছে- অনেক কিছু করার সুযোগও পেয়েছি, কিন্তু কখনোই এসবের প্রতি বিন্দুমাত্র আগ্রহ জন্মায়নি। অন্ততপক্ষে যেদিন মারা যাব, সেদিন এতটুকু শান্তি নিয়ে মরতে পারব যে আমি এক টাকা হারাম বা অবৈধভাবে ছুঁয়েও দেখিনি, এবং ইনশাআল্লাহ সামনেও হবে না। এইটুকুই শান্তি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।কোথায় যেন দেখেছিলাম- মৃত্যুর পর সবার সাথে দেখা হলেও ভাই-বোনদের নাকি কখনো দেখা হয় না। জানি না কতটুকু সত্যি, কখনো এই তথ্যটি যাচাই করার সাহসও হয়নি। তবে আমার আল্লাহ এতটা নিষ্ঠুর হবেন না- আমার বিশ্বাস, যার সাথে মায়ের পেট ভাগ করেছি, জীবনের প্রতিটি অধ্যায় ভাগ করেছি, অন্তত একবার হলেও আমার সাথে তার (মুগ্ধর) দেখা করাবেন। সেদিন আমি তাকে বলব- ‘তুমি তো একটা নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়ে দিলে, কিন্তু আমি তোমার স্বপ্নের বাংলাদেশের জন্য কাজ করতে গিয়ে দেখেছি, কীভাবে মানুষ তোমার অস্তিত্বকেই বিলীন করে দিতে চেয়েছে। এটা বলে যে স্নিগ্ধ আর মুগ্ধ একজনই।’ আমি যতটুকু জানি, একটি কবরের উপর এক বছর পর আরেকটি কবর দেওয়া যায়। আমিও বলি- স্নিগ্ধ আর মুগ্ধ একজনই; আমরা জন্মেছি একসাথে, আর আল্লাহ নসিবে রাখলে আমার মৃত্যুর পর আমাকেও যেন মুগ্ধর কবরেই শায়িত করা হয়। বাংলাদেশের পণ্য।শুভ জন্মদিন দেশের সকল মুগ্ধদের, যারা মুগ্ধদের স্বপ্নের বাংলাদেশ গড়ার মিশন মনে-প্রাণে ধারণ করে এগিয়ে চলছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবেন এমবাপ্পে
জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবেন এমবাপ্পে

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ। মূলত অসুস্থতার কারণেই রিয়ালের হয়ে মাঠে নামেননি Read more

স্বাধীনতা দিবসে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
স্বাধীনতা দিবসে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব Read more

৪২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ রানে অলআউট!
৪২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ রানে অলআউট!

ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্রিকেটে অবিশ্বাস্য একটি ম্যাচ হয়ে গেল। যেখানে প্রতিপক্ষের দেয়া ৪২৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ Read more

বরিশালে প্রতিপক্ষের হাতে কলেজ ছাত্র খুন
বরিশালে প্রতিপক্ষের হাতে কলেজ ছাত্র খুন

জমিজমা জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্র মৃত্যুবরণ করছে।  ‍এ ঘটনাটি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের Read more

ধামইরহাটে কৃষককে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
ধামইরহাটে কৃষককে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে বরেন্দ্র ডিপ টিউবওয়েল এর অবৈধ অপারেটর কর্তৃক কৃষক আতোয়ার রহমানকে কুপিয়ে জখম ও হত্যা চেষ্টার পাশাপাশি বরেন্দ্র প্রকৌশলীর Read more

বেলকুচিতে আ’লীগ নেতার বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা
বেলকুচিতে আ’লীগ নেতার বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জের বেলকুচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বসত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন